বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

কুড়িগ্রামে জাতীয় পর্যায়ের লোকনৃত্য আসরের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত



কুড়িগ্রামে  বাংলাদেশ শিশু একাডেমীর ২দিন ব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা  “বাংলার বৈশাখ, বাংলার নাচ, বৈশাখে রং লাগাও প্রাণে” লোকনৃত্য আসর অনুষ্ঠিত হয়েছে । 


জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৮ বিভাগের বাঁছাই করা ৮০ জন প্রতিযোগী চুড়ান্ত পর্যায়ের আসরে অংশগ্রহণ করে। কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে আসরের উদ্বোধন করেন, বিশিষ্ট কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।


শনিবার বিকেলে প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন  কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডাঃ হামিদুল হক খন্দকার। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ রওশন আরা বেগম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, দেশ বরেণ্য নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা, একুশে  ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবী এ্যাডভোকেট এস,এম আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন। 


পরে বিজয়ী শিশুরা নৃত্য পরিবেশন করে। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে রংপুর বিভাগের লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও মাধ্যমিক পর্যায়ে ঢাকা বিভাগের পলাশপুর বিদ্যা- নিকেতন চ্যাম্পিয়ন হয়েছে। 


উল্লেখ্য, গত ২৪ এপ্রিল জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সারাদেশের ৩০৫ টি বিদ্যালয়ের ১ হাজার ৫২৫ জন শিশু অংশগ্রহণ করে।




আরও খবর