নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে নতুন মুখ নির্বাচিত

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে নতুন মুখ নির্বাচিত


 

 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের পরাজিত করে তিনজনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ৮ মে ) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের এ নির্বাচনের অধিকাংশ ভোট কেন্দ্র গুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শেষ মুহুর্তে শারিরীক কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু প্রচারণা থেকে সরে দাঁড়ান। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন ( আনারস ) প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) বই প্রতীকে ফিফা রেফারী ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি হাঁস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে মাঠ প্রশাসন ও পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাপক অবদান রাখেন।

Tag
আরও খবর