নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৯তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৯তম ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে কেক কাটছেন অতিথিরা





‘প্রাণের উৎসবে আবেগের ঊনচল্লিশে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৯ তম ব্যাচের ১ম পুনর্মিলনী উৎসব দিন ব্যাপি নানা বর্ণিল আয়োজনে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের মাধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ানো, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। 

২৮ অক্টোবর   ( শুক্রবার ) স কাল ১১ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর প্রেসিডেন্ট চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম। অনুষ্ঠানে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। 

মাননীয় উপচার্য তাঁর বক্তব্যের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অহংকার। তারা এ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে স্ব স্ব কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছে শুধু তাই নয়; পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করছে। এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। তিনি আরও বলেন, এলামনাইরা আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হলে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। মাননীয় উপাচার্য প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ কর্মজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। মাননীয় উপাচার্য অতিথিদের সাথে পুনর্মিলনীর কেক কাটেন এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে ৩৯তম ব্যাচের পক্ষ থেকে মাননীয় উপাচার্য ও অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

চবি ৩৯তম ব্যাচের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক জনাব ফজলুর কবীর খসরু’র সভাপতিত্বে এবং জোবাইদা সারওয়ার চৌধুরী নিপা ও দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য-সচিব রাশেদ এইচ চৌধুরীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ এবং সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর