নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

এ্যাড. তামিম হোসেন সোহাগ মনোনয়ন ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর আপিল করলেন

এ্যাড. তামিম হোসেন সোহাগ মনোনয়ন ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর আপিল করলেন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

মনোনয়ন ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আপিল করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. তামিম হোসেন সোহাগ। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. তামিম হোসেন সোহাগ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেন। ব্যাংকে ঋণখেলাপির দায়ে এ্যাড. তামিম হোসেন সোহাগের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। তার মনোনয়ন ফিরে পেতে ৭ মে মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বরাবর আপিল করেন এ্যাড. তামিম হোসেন সোহাগ।

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. তামিম হোসেন সোহাগ জানান,ব্যাসিক ব্যাংক থেকে তার পিতা ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ নেওয়ার সময় এ্যাড. তামিম হোসেন সোহাগ তার পিতার গ্রান্টার হিসেবে স্বাক্ষর করেন। ওই ঋণের এক কিস্তি বাকী থাকায় ঋণ খেলাপির দায়ে নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে ব্যাংক ঋণ পরিশোধ করে ব্যাসিক ব্যাংক থেকে প্রত্যয়ন সংগ্রহ করে প্রার্থীতা ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক মহদয় এর বরাবর আফিল করেছি। ইনশাআল্লাহ আইনী জটিলতা কাটিয়ে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবো।

উল্লেখ্য, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. তামিম হোসেন সোহাগ ইতিপূর্বে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি সকলের ভালোবাসা  দোয়া নিয়ে মানুষের পাশে কাজ করতে চান।

Tag
আরও খবর