নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শ্যামনগর উপজেলা ১৬টি কেন্দ্রে ব্যালট যা‌চ্ছে আজ

শ্যামনগর উপজেলা ১৬টি কেন্দ্রে ব্যালট যা‌চ্ছে আজ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের ১৬টি কেন্দ্রে এক দিন আগেই পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। উপ‌জেলার অন্যান্য কেন্দ্র গুলোতে মঙ্গলবার (৭ এপ্রিল) নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌লেও ব্যালট পেপার পাঠানো হবে ভো‌টের দিন (৮ মে) সকালে।


মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন।


এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম।


এসব এলাকায় ব্যালট পেপার পৌঁছানোর পর থেকে নির্বাচন শুরুর আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় থাকবেন।


এছাড়া উপজেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।


তিনি বলেন, উপজেলার ৯২টি কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


প্রসঙ্গত, উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬৬। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩ জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


Tag
আরও খবর