মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ফিলিস্তিনি ও গাজায় মানুষ ও শিশু হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা অনুষ্ঠিত

ফিলিস্তিনি ও গাজায় মানুষ ও শিশু হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা অনুষ্ঠিত


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গাজায় নির্বিচারে সাধারণ মানুষ ও শিশু হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এ কর্মসূচি।


পরে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়। ছাত্ররা শ্লোগানে শ্লোগানে ইজরাইল কতৃক ফিলিস্তিনি বেসামরিক জনতার উপর সামরিক বর্বরতা, নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদ জানায়।


তারা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানান। একই সাথে ফিলিস্তিনে নিষ্ঠুর বর্বরতার প্রতিবাদ করায় আমেরিকার শিক্ষার্থীদের উপর নেয়া শাস্তিমুলক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন সরকারের প্রতি আহবান জানান।


কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, তৌকির আহমেদ, মাসুদ রানা, মেহেদী হাসান, ইব্রাহিম মির্জা, তোকির হাসান প্রমুখ।


ছাত্ররা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করে। একই সাথে সমর্থনসূচক প্ল্যাকার্ড তুলে ধরে।


Tag
আরও খবর