নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াই

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াই


  

 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। রাতদিন একাকার করে ঘুরে বেড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রচারনাও এগিয়ে চলছে বেশ জোরালোভাবে। তবে নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভোটারদের মধ্যে উম্মাদনায় কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার দুই লাখ ৮৪ হাজার চারশ ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটারাধীকার প্রয়োগের সুযোগ পাবে। অপরাপর প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় শ্যামনগরে মুলত ক্ষমতাসীন দলের নেতারাই নির্বাচনে অংশ নিয়েছেন। যদিও দলীয় ভাবে কাউকে সমর্থন দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কৈখালী ইউনিয়ন আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল ও শ্যামনগর উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা।

উপজেলার সরকারি দলের তিন নেতা এবারের নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়াই অবতীর্ন হওয়ায় ভোটারাও চুপচাপ রয়েছেন।

স্থানীয় ভোটার, সাধারণ মানুষ ও প্রতিদ্বদ্বী প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সাড়া কিছুটা কম। তবে সরকারি দলের তুলনামুলক তিন তরুন নেতার এবারের লড়াই উপভোগ করতে মুখিয়ে রয়েছেন সমগ্র উপজেলাবাসী। একইভাবে কোন প্রার্থী বিজয়ী হলে সেবার মান উন্নয়নসহ সাধারন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সে চিন্তাও করছেন অনেকে।

স্থানীয়রা জানান, যে নেতা সাধারণ মানুষকে সাথে নিয়ে চলবেন তেমন কাউকে তারা বেছে নিতে চান। বিচারপ্রার্থীরা যেন নায্য বিচার বঞ্চিত না হয় এমন প্রার্থীকে তারা ভোট দেবেন। তবে তিন প্রার্থী ও তাদের উজ্জীবিত কর্মী সমর্থকরা শেষ পর্যন্ত উল্লেখযোগ্য পরিমান ভোটারকে কেন্দ্রে নিয়ে যেতে সক্ষম হবেন বলেও আশাবাদ করেন অনেকে। তবে কে শেষ হাসি হাসবে সেটা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। তবে জেতার ব্যপারে সব প্রার্থী আশাবাদী।


Tag
আরও খবর