কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 04-05-2024 01:43:44 am

কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে



মোঃ ফরমান উল্লাহ



এখন গ্রীষ্মকাল। প্রহর রোদ্র,প্রচন্ড গরম। রোদ্রের তাপদাহে মানুষের গায়ে ফুসকা পড়ার উপক্রম। গরমে অতিষ্ট মানুষ সহ অন্যান্য জীবজন্তু। প্রতিদিন তাপদাহ বেড়েই চলেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভয়াবহ লোডশেডিং। দেশের কোন কোন এলাকায় সারা দিনে এক ঘন্টাও বিদ্যুৎ  মিলছে না। এতে বিপাকে পড়েছে শিশু,বৃদ্ধ এবং অসুস্থ মানুষ গুলো।


গ্রামের মানুষ গরম থেকে রক্ষার জন্য গাছের নীচে মাচা বেঁধেছে।  কিন্তু শহরে ইট-পাথরের ঘর, গাছপালা নেই। শহরে রোদ্রের তাপদাহ প্রকট আকার ধারন করেছে। শহরের মানুষ বৃষ্টির জন্য আহাজারী করছে একটু শীতল হওয়ার জন্য। অপরদিকে গ্রামের কৃষকদের রোদ্রের তাপদাহে কষ্ট হলেও বোরোধান কাটার সময় থাকায় শতকষ্টের মধ্যেও একটু প্রশান্তি অনুভব করছেন যাতে করে রোদ্র থাকা অবস্থায় সোনালী ধান ঘরে তুলতে পারে। 


শহরের মানুষ একটু ঠান্ডা বাতাসের জন্য বিভিন্ন পার্কে ছুটে চলেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মাঠে গাছগাছালি আছে সেখানেই নেমেছে গরমে অতিষ্ট মানুযের ঢল। বিকাল বেলা পরিবার পরিজন নিয়ে কিছু সময় কাটাচ্ছেন সেখানে।


গরমে অতিষ্ঠ আমাদের প্রিয় শহর কিশোরগঞ্জের মানুষ ও। কিশোরগঞ্জ শহরটি নরসুন্দা নদের তীরে অবস্থিত। কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদ। এখন আর আগের মত স্রোত নেই নদে। শহরের ময়লা আবর্জনায় নদটি একেবারেই গতিহীন।


এ নরসুন্দা নদের পাড়েই অবস্থিত কিশোরগঞ্জের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহি  গুরুদয়াল সরকারী কলেজ। এ কলেজের সুনাম দেশ জুড়ে বিস্তৃত। গুরুদয়াল সরকারী কলেজের সামনে রয়েছে দৃস্টি নন্দন   মাঠ। যেখানে রয়েছে মানুষের বিনোদনের জন্য বসার এবং ঘুরে দেখার ব্যবস্থা। এখানে রয়েছে বিভিন্ন রকমের গাছগাছালি এর মধ্যে কৃষ্ণচূড়া গাছের ফুল যেন মাঠকে আরো মনোরম করে 

 তুলেছে। 


কৃষ্ণচূড়ার ফুল দেখে মনে হচ্ছে যেন বৈশাখের রোদ্রের আরেক রুপ। মনে হচ্ছে কৃষ্ণচূড়ায় যেন রঙ লেগেছে।  শহরের মানুষ পরন্ত বিকালে কৃষ্ণচূড়ার ছালাতলে প্রশান্তির নিশ্বাস নিচ্ছে। হাজারো মানুষ এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছে প্রতিদিন। 


 প্রতিদিন বিকাল বেলা যেন গুরুদয়াল কলেজ মাঠ  হয়ে উঠে মানুষের মিলন মেলা। মৃত নরসুন্দাকে জাগ্রত করে তুলে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষগুলো। 

এর সাথে কৃষ্ণচূড়ার ফুল গুলো যেন ডাকছে এসো হে পথিক আমার ছায়া তলে। কৃষ্ণচূড়ার ফুল দেখে মনে হচ্ছে প্রচন্ড রোদ্রেও যেন কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে।

Tag
আরও খবর
deshchitro-6ad260f203dd2-161026113754.webp
আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা"

১২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে



6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩৭ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৪০ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৭৭ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে