রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

কুঁন্দুড়িয়ায় পয়ত্রিশোর্ধ খেলোয়াড় সমন্বয়ে ফুটবল টুর্নামেন্ট

 আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় ৩৫ বছর বয়স উর্দ্ধ খেলোয়াড় সমন্বয়ে  ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট এর ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে কুঁন্দুড়িয়া পিএন হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পাইথালী মিলন মহল ক্লাব ও কুঁন্দুড়িয়া উদয়ন সংঘের আয়োজনে প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় আশাশুনি ফুটবল একাদশ ও মেম্বার শীষ মোহাম্মদ জেরীর নেতৃত্বে গাজিরহাট  ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় গাজিরহাট ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে আশাশুনি দলকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসান, সিভিল সার্জন অফিসের কোষাধ্যক্ষ মসিবুর রহমান, ইউপি সদস্য আলতাফ হোসেন, বিআরডিবি অফিস সহকারী পিন্টু কুমার দাশ প্রমূখ। খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও রবিউল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন টুর্নামেন্টের সভাপতি আরিফুল ইসলাম ও মিলন মহল যুব সংঘের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যানের সিএ নাজমুল হুদা।

Tag
আরও খবর