নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা কুলিয়ায় উপ-নির্বাচনে রওনাক-উল-ইসলাম রিপন জয়ী

সাতক্ষীরা কুলিয়ায় উপ-নির্বাচনে রওনাক-উল-ইসলাম রিপন জয়ী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন টিউবওয়েল প্রতীক নিয়ে ১ হাজার ৩শ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনিসুজ্জামান সুজল ফুটবল প্রতীকে ৭৪১ ভোট এবং অপর প্রতিদ্বন্দী প্রার্থী আমানুল্লাহ হোসেন তালা প্রতীকে ৬৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।


রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের নারী ও পুরুষ মিলিয়ে দুটি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর চলা ভোটগ্রহণে ১ নং ওয়ার্ডের ৩৮৮৭ জন ভোটারের মধ্যে ২৭৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণকালীন দুটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার।


এদিকে নির্বাচন চলাকালিন কেন্দ্র দুটি পরিদর্শন করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার প্রমুখ।


উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের মেম্বার সামসুজ্জামান ময়না’র মৃত্যুজণিত কারণে শূণ্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর