শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বিয়ে নিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

 নেশায় আসক্ত হয়ে স্ত্রী ও সন্তানদের উপর শারীরিক নির্যাতন, সন্তানদের তাদের জন্ম নিবন্ধন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বিটু বড়ুয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার হল রুমে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী তানিয়া সুলতানা মুন্নি (২৫)। অভিযুক্ত বিটু বড়ুয়া পাঁচলাইশ থানার এসআই বলে জানা যায়।ভুক্তভোগী ওই নারী সম্মেলনে জানিয়েছেন, ২০১৬ সালে সৎ মা আমাকে বাসা থেকে বের করে দিলে তিনি (বিটু বড়ুয়া) আমাকে আশ্রয় ও চাকরি দেওয়ার কথা বলে খুলশী থানাধীন এক হোটেলে নিয়ে গিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তিনি আমাকে ইসলামিক শরীয়ত মোতাবে কাবিনসহ বিয়ে করার শর্তে সংসার জীবন শুরু করেন। কিন্তু আমি দুই সন্তানের মা হওয়ার পরও তিনি কাবিন সৃজন করেননি। বাচ্চাদেরও জন্ম নিবন্ধন করতে দেয়নি। এ কথা বললেই আমি ও আমার সন্তানদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন।ভুক্তভোগী ওই নারী আরও বলেন, আমার দুই সন্তানের জন্ম হয় হাসপাতালে। রোগী সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে একটি ছাড়পত্র দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ওই রোগীর নামের জায়গায় আমার নাম নয়, চালাকি করে তার প্রথম স্ত্রীর নাম ব্যবহার করা হয়। যেন প্রমাণ হয় এই দুই সন্তানের মা তার প্রথম স্ত্রী। অবশ্য তা বেশ কয়েক বছর পর জানতে পারি। সর্বশেষ গত ২৬ এপ্রিল রাত সাড়ে ১২ টায় নেশাগ্রস্থ অবস্থায় আমাকে মারধর করে বাসা হতে বের করে দিলে আমি ফুফুর বাসায় আশ্রয় নিই। পরে জানতে পারি বাসায় থাকা সকল আসবাবপত্র তিনি সরিয়ে ফেলেছেন। তিনি মাদকে আসক্ত। আমি চাই কর্তৃপক্ষ তার ডোপ টেস্ট করুক।আমি এই সময়ে এসে মনে করি, তিনি আট বছর যাবত আমার সাথে প্রতারণাপূর্বক মিথ্যা সংসার করে এসেছেন। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। তিনি এখনো আমার সাথে বর্তমান ঠিকানায় মিথ্যা সংসার করে আসছেন। ওই এলাকার সবাই জানে আমরা স্বামী-স্ত্রী। দুর্লভ ও দুর্জয় আমাদের সন্তান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তিনি একজন পুলিশ সদস্য হিসেবে আইন জানার কারণে ডকুমেন্টারি ডকুমেন্টস হাইড করে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মহা পুলিশ পরিদর্শক (আইজিপি), প্রধান বিচারপতি, চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার মহোদয়সহ আইন সংশ্লিষ্ট সকল ব্যক্তির কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৭ ঘন্টা ২১ মিনিট আগে