বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে কাশিড়া গ্রাম থেকে কালো পাথরের দূর্লভ মূর্তি উদ্ধার.

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে খনন করা পুকুরের মাটি থেকে কালো পাথরের আধা কেজি অথাৎ, ৫৬০ গ্রাম ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিড়া ঘোষপাড়া গ্রাম থেকে কালো রঙয়ের মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া ৭ নং ওয়াড ঘোষপাড়া কালীতলা পুকুর সংস্কার করে মাটি বিক্রয় করেন পুকুরের মালিক বিপ্লব সাখিদার। ওই মাটিগুলো পাশের বেলি বেগম নামের এক মহিলা কিনে নেন। শুক্রবার সন্ধ্যায় পুকুরের কেনা মাটিগুলো থেকে বেলি একটি পাথরের মূর্তি পান। পরে তিনি সেটা স্থানীয় মূর্তি কারিগর বিনয়কে দেখান। বিনয় মূর্তিটি পূজা করার উদ্দেশ্যে রাতে মন্দিরে রাখেন। খবর পেয়ে আজ সকাল ১১টার দিকে ইউএনও মনজুরুল আলম ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যান। 

স্থানীয় মূর্তি কারিগর বিনয় জানান, মূর্তিটি প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এটা সাধারণ পাথরের শিব-পার্বতীর মূর্তি বলে মনে হচ্ছে। পরে এটি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, এটি একটি দূর্লভ মূর্তি। আমাদের জাদুঘরে এ ধরণের কালো পাথরের মূর্তি নেই। তবে পোড়ামাটির টেরাকোটা আছে। এটি একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকৃত মূর্তি জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পাথরের মূর্তিটির বাম পাশে কিছু অংশ ভাঙা রয়েছে। এর ওজন ৫৬০ গ্রাম ও উচ্চতা ৬ দশমিক ২ ইঞ্চি।

তিনি আরও বলেন, মূর্তিটি আপাতত জেলা ট্রেজারিতে রাখা হবে। তবে মূর্তিটি কোন ধরণের পাথরের তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag
আরও খবর