ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত


'শিক্ষকদের দিয়েই শিক্ষায় রূপান্তর শুরু’-এমন প্রতিপাদ্য নিয়ে শিক্ষক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে  র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২৭অক্টোবর, বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নিয়ে এ কলেজ ক্যাম্পাস থেকে এক  র‍্যালি, উপজেলার  প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে  ১০ টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক  মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য প্রদান করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। 

  অনুষ্ঠানে শুভেচ্ছা  বক্তব্য প্রদান করেন  উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  জিয়াদ হাসান।  

অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন  লতিফিয়া ফাজিল মাদ্রাসার  অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ  বাকি বিল্লাহ, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক প্রভাষক  মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সহকারী অধ্যাপক  ছবীর আহমেদ আখন্দ,  প্রভাষক প্রবীর কুমার নাথ, প্রভাষক মো. জহিরুল ইসলাম,  সহকারী অধ্যাপক  শাশ্বতী পাল, সুপার  আব্দুস সালাম, মো. শাহাদাত  হোসেন, প্রধান শিক্ষক  হারুন অর রশিদ,  শিক্ষক  হরিচাঁদ কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক  মো. জাকির হোসেন। 

এসময় শিক্ষকবৃন্দ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবী জানিয়ে বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেণিকক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন বা হয়রানির শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Tag
আরও খবর