নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলায় ৫ জন আহত

সাতক্ষীরা চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলায় ৫ জন আহত




মোঃ আজগার আলী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা: 

সন্ত্রাসীর আর এক নাম সবুর এবং ঢালীপাড়ার লাঠিয়াল বাহিনী। সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গতরাত ১২টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণ পাশে একটি রাইস মিলের সামনে এই বোমা হামলা সংঘটিত হয়।


আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গতকাল রাতে আলিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাড়ুখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চেকপোস্ট এলাকায় আসার সময় সন্ত্রাসীরা এই বোমা হামলা চালায়।


মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সাথে থাকা আলিপুর চেকপোস্ট এলাকার আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ, আলী আজগার জানান, নির্বাচনী গণসংযোগ শেষে তারা ২৫/৩০টি মোটরসাইকেলে যোগে চেকপোস্টের দিকে ফিরছিলেন। এ সময় সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণপাশের রাইস মিলের নিকটে পৌছালে সন্ত্রাসীরা মোটরসাইকেল লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়ে। এতে পাচজন আহত হয়। আহতদের মধ্যে হাবিবুর রহমান, মাহবুবর রহমানের নাম জানা গেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলামের সাথে রাত ১টার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। আলামত উদ্ধারসহ পুলিশ মাঠে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Tag
আরও খবর