নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাবলাকোনা সানসাইন ইয়ুথ ক্লাব, বাবলাকোনা বিবাল সংলাপ ফোরাম ও ল্যান্ড ম্যানেজমেন্ট কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা” এই মূলসুরকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়। ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে বাবলাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রয়োদিনী মৃ’র সভাপতিত্বে ও ছাত্র নেতা সুজল চিসিম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান, শেরপুর জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, আদিবাসী নেতা ব্রতিন কুমার ম্রং, বাগাছাস নেতা পবিত্র ম্রং, ছাত্র নেতা শোভন দালবত, পূর্ণ কোচ। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা, ভূমি অধিকার নিশ্চিত কল্পে পৃথক ভূমি কমিশন গঠন, মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করা, আদিবাসীদের ঐতিহ্যগত ভূমির মালিকানা নিশ্চিত করা, জনশুমারীতে আদিবাসী জনগোষ্ঠীর সঠিক ভাবে অন্তর্ভুক্তি, বন বিভাগের মিথ্যা মামলা বন্ধসহ উচ্ছেদের পায়তারা বন্ধ করতে হবে। কর্মসূচিতে আদিবাসী ছাত্র, যুব ও জনগণ প্রায় চারশত জন অংশগ্রহণ করে।

Tag
আরও খবর