মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

আশাশুনিতে প্রান্তিক গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে মহিলা সমাবেশ

আশাশুনিতে প্রান্তিক গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে মহিলা সমাবেশ





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ২২ এপ্রিল সোমবার সকাল দশটায় আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পূর্বপাড়া মন্দির মাঠে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সসীম কুমার মন্ডলের সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়।


জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের নির্দেশনায় অনুূষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আশাশুনি সমন্বয়কারী রেহেনা পারভীন, ফিল্ড অর্গানাইজার শিউলী সরকার, অজয় কুমার রায়, শ্যামলী সরকার, সালমা খাতুন প্রমুখ।


জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), মাদকের ভয়াবহতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস দমন ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কুঁন্দুড়িয়া এলাকার প্রায় আড়াই শতাধিক নারী অংশগ্রহণ করেন। 

Tag
আরও খবর