নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আজ সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৩ ডিগ্রি রেকর্ড

আজ সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৩ ডিগ্রি রেকর্ড




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা আবহাওয়া অফিসের বার্তা আজ বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণের উপকুলীয় জেলা সাতক্ষীরা। গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছেনা। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। জেলা  লবনাক্ততার কারনে গরমের তীব্রতা বেশী অনুভুত হয় এ জেলার সাধারন মানুষের মাঝে। অসহ্য এই গরমে বেশী বেকায়দার পড়েছেন খেটে খাওয়া মানুষ গুলো।


তারা এই গরমে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। অসহনীয় কষ্ট বেড়েছে শ্রমজীবি এসব মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে গরমের তীব্রতা ততই বাড়ছে। তীব্র এই গরমে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। মানুষ গরমের হাত থেকে রেহাই পেতে আশ্রয় নিচ্ছেন ছায়া শীতল গাছতলায়। গরমের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে সাধারন মানুষ।


গরমে কিছুটা হলেও পিপাসা মিটাতে মানুষ ভিঁড় করছেন ডাব, শরবত ও আখের রসের দোকান গুলোতে। ভ্যাপসা এই গরমে বিপাকে পড়েছেন কৃষকরাও। ক্ষতি হচ্ছে তাদের আমসহ বিভিন্ন ফসলের। অত্যাধিক গরমে গাছ থেকে আম ঝরে পড়ে যাচ্ছে। একই ভাবে ক্ষতি হচ্ছে মৎস্য চাষীদের। গরমে বিভিন্ন মৎস্য ঘেরের মাছ মারা যাচ্ছে।


সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা শতকরা ২২ ভাগ। অপরদিকে, গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত শনিবার (২০ এপ্রিল) ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।


Tag
আরও খবর