মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

উপজেলার দোহা ও মজনু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

উপজেলার দোহা ও মজনু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাতপুর এডভোকেট মাসুদুল আলম দোহার নির্বাচনী অফিসে সোমবার ( ২২ এপ্রিল) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. মোঃ মাসুদুল আলম দোহা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মজনু ইলাহী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এড. মাসুদুল আলম দোহা। তিনি তার বক্তব্যে বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সিদ্ধান্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুইজনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।


সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি জি এম লিয়াকত আলী, যুগ্ম-সম্পাদক আশেক ইলাহি মুন্না, যুগ্ম-সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আজিজুল হক সরদার, পরিবার কল্যাণ ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিবর, সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশীদ, সহ- গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর