‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি, গরমে অস্বস্তিতে উপজেলাবাসি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈশাখের শুরু থেকেই গরমে ত্রাহি অবস্থা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে ভুগছেন উপজেলাবাসি। সূর্যোদয় থেকেই তেজদীপ্ততা শুরু হয়, সেই থেকে সূর্যাস্ত পর্যন্ত তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠছে শ্রীমঙ্গলের জনজীবনে। শুধু তাই নয় রাতেও ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছেন উপজেলার মানুষ।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় শ্রীমঙ্গল উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে প্রচন্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সরেজমিন শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোড রিক্সা স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, হবিগঞ্জ রোডের রিক্সা স্ট্যান্ড, ভাড়াউড়া চা বাগান, সদর ইউনিয়ের হাইল হাওর এলাকা ঘুরে দেখা গেছে, গরমের মধ্যেও খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা জীবিকার সন্ধানে যার যার পেশাগত কাজে ব্যস্ত। 

কালিঘাট রোডের রিক্সা চালক মনির হোসেন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র একটি ট্রিপ দিয়েছি, প্রচন্ড গরম আর রোদে পেসিঞ্জার নিয়ে দূূরে যেতে পারছি না। ঘামে পুরো শরীর ভিজে অবস্থা খারাপ, আর রোদের তাপ সহ্যের বাইরে।

হাইল হাওর এলাকার কৃষক আছলাম মিয়া বলেন, রোদের তাপে মাটি পর্যন্ত গরম হয়ে গেছ। খালি পায়ে কাজ করা যাচ্ছে না, তবু গরম সহ্য করে করছি। কিছু সময় বিশ্রাম নিয়ে কৃষি ক্ষেতে কাজ করছি, কিন্তু কাজের গতি পাচ্ছি না।

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দয়াল বুনার্জি বলেন, আজকে গরম বেশি। প্রচন্ড রোদ আর গরমে বাগানে কাজ করতে সমস্যা হচ্ছে। তবু পেটের ক্ষুদা নিবরণে করতে হচ্ছে।

হবিগঞ্জ রোডে দেখা হয় ভ্যানচালক রজব আলীর সাথে। আলাপকালে তিনি বলেন, গরম আর রোদে গলা-বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। দীর্ঘসময় ভ্যান চালাতে পারছি না। 

মঙ্গলবার বেলা ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, দুর্বিষহ গরমে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের ভিড়।

এরমধ্যে গরমে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টার সূত্রে জানা যায়, গত দুইদিনে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে টিকেট কেটে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অধিকাংশই ডায়রিয়া, পানিশূন্যতা ও গরমে অসুস্থ হওয়া রোগী বেশি।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস জানান, শ্রীমঙ্গল উপজেলায় প্রতিদিন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। আজ বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। 

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান দৈনিক দেশচিত্র-কে বলেন, আজ মঙ্গলবার বিকেল ৬টায়

শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, আর এটই এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তিনি আরও বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, শ্রীমঙ্গলেও দুয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Tag
আরও খবর