ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

শেরপুরে মালবাহী ট্রাকচাপায় বৃদ্ধ নিহত


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শেরপুরে মালাবাহী অজ্ঞাত ট্রাকের চাপায় আব্দুল কুদ্দুস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস শেরপুর পৌরশহরের জগন্নাথপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কুদ্দুস উপজেলা পরিষদ মসজিদে এশার নামাজ পড়ে রাস্তা পারাপার হয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে সেখানে নেওয়ার পথেই মারা যান তিনি।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক- হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

Tag
আরও খবর