নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আবারও বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিন, কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ১৫টি অতি গরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন বক্তারা। এছাড়া সিমান্তে মাদকদ্রব্য চোরাকারবারি বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করা,পৌরসভার রোড লাইট,রাস্তা-ঘাটের উন্নয়ন,সায়রের খালকে প্রবাহমান করা, শহরে যানজট নিরসনে দিনেরবেলায় ট্রাক চলাচল বন্ধ, যেখানে সেখানে যত্রতত্র বালু-ইট খোয়া ফেলে জনগণের পথরোধ সৃষ্টি না করা, জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর নজর রাখা যাতে তারা মাদকে আসক্তি না হয়, শ্যামনগরের গাবুরা ইউনিয়ন টেকসই বেড়িবাঁধ নির্মাণ রক্ষা প্রকল্পটি সঠিক ভাবে করার জন্য তাগিদ দেওয়া, বরসা এনজিও কর্মকর্তারা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নেওয়ায় এলাকার অনেককে নিঃস্ব হয়েছে, যাতে তাদের সম্পত্তিগুলো বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা,স্কুল-কলেজে সামনে নারীদের ইভটিজিংকারী বখাটেদের আইনের আওতায় আনাসহ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলে সহযোগিতার আহবান জানান বক্তারা।


মঙ্গলবার(১৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতে সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য,পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এস এম আতাউল হক দোলনকে ফুলের শুভেচছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।


জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য,পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, পৌর ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, ৩৩ বিজিবি’র অধিনায়ক, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম,সকল উপজেলার নির্বাহী অফিসার,  র‍্যাব, আনসার ব্যাটালিয়নসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাতক্ষীরা মার্চ মাসে মাদকদ্রব্য উদ্ধার ও মামলা, মামলা নিষ্পত্তি করায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে। মসজিদ গুলোতে সিসিটিভির আওতায় নিয়ে আসা। তাছাড়া সায়রের খাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন করাসহ পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও জেলা পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা।


Tag
আরও খবর