নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান অনুষ্ঠিত

চিলমারীঃ ব্রহ্মপুত্র নদের পাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে আজ মঙ্গলবার ভোর থেকে (১৬ এপ্রিল) সনাতন ধর্ম অনুসারীদের অষ্টমী স্নান উৎসব চলছে। বাংলাদেশ পুলিশ প্রশাসনের পাশাপাশি স্নান উৎসব কমিটির শতাধিক স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে কাজ করছেন। স্নান উৎসবে অংশ নেবেন প্রায় ৪ লাখের বেশি পুণ্যার্থী। গতকাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসা শুরু করেছেন। এছাড়া ব্রহ্মপুত্র নদের তীরের আশ-পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তীর্থযাত্রীদের আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার ও গোসলের স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ঘাট ও জোড়গাছ ঘাটের মধ্যবর্তী নন্দীর মোড় এলাকা পর্যন্ত। ব্রহ্মপুত্র নদের তীরে প্রায় 2 কিলোমিটারেরও বেশি জুড়ে উৎসবটি উদযাপিত হবে। চাঁদা বন্ধে বাড়তি নজর রাখতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ মোজাম্মেল হক বলেন, নির্দিষ্ট স্থান ব্যতীত কোথাও কোনো যানবাহন থামলে তাদের আইনের আওতায় আনা হবে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন থানার ১৪০ জন পুলিশ সদস্য। স্নান উৎসব কমিটি জানায়, এ বছর চিলমারীতে প্রায় ৪ লাখের বেশি ভক্ত স্নানে অংশ নেবেন। গতকাল  সন্ধ্যা থেকে আজ সারাদিন স্নান চলবে। তবে মূল স্নান হবে আজ ভোর ৪টা ৫৬ মিনিট  থেকে বিকাল পর্যন্ত। এবার কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ১৪০ জন পুলিশ সদস্য থাকবেন। কমিটির পক্ষে ১৩০ জন স্বেচ্ছাসেবক সহায়তা করবেন। হিন্দু সম্প্রদায়ের জন্য 30টি টয়লেট, জল সরবরাহের জন্য 20 টি নলকূপ, পোশাক পরার জন্য 70টির বেশি বুথ থাকবে। এছাড়া তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে কন্ট্রোল রুমে একটি মেডিকেল টিম থাকবে বলে জানা যায়। স্নান উৎসব কমিটির সদস্য সচিব কর্ণধর ভার্মা জানান, গতকাল সন্ধ্যা থেকে স্নান উৎসবে আসা শুরু হয়েছে। স্নান উৎসব সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। তীর্থযাত্রীদের জানমালের নিরাপত্তায় থানা পুলিশ আমাদের সহযোগিতা করছে। তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত কোন ধরনের ঘটনা ঘটেনি। তাই পুলিশ প্রশাসনের সাথে যারা আছেন তারা এই সময়ে আমাদের সহযোগিতা করবেন বলে আশা করছি। পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মিলন চন্দ্র বর্মণ জানান, দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য বাসস্থান ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স্নান উৎসবে পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আপনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বা সংশ্লিষ্টদের অবহিত করবেন। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ  মিনহাজুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা সব সময় মনিটরিং ও তদন্ত করছি। যাতে ব্রহ্মপুত্র নদের তীরে নিরবচ্ছিন্নভাবে অষ্টমী স্নান সম্পন্ন হয়। এছাড়া রাস্তায় টোল নেওয়া হলে প্রশাসনকে জানানোর জন্য বিশেষ ভাবে বলা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর