নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত সাতক্ষীরা তালার নয়মি সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত সাতক্ষীরা তালার নয়মি সরকার


সাতক্ষীরার তালা উপজেলার মেধাবী শিক্ষার্থী নয়মি সরকার ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯ তম স্থান অধিকার করেছেন। স্কুলজীবন থেকেই আর্থিক অনটন নিত্যসঙ্গী হওয়ায় চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে এই মেধাবীর।

নয়মি সরকার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের দিনমজুর জেমস যদু সরকার ও অর্চনা সরকারের মেয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী পড়ালেখা চালানের খরচ কীভাবে জোগাড় করবে এই শঙ্কায় দিন কাটছে নয়মি সরকার ও তাঁর পরিবারের।

নয়মি সরকার বাবা জেমস যদু সরকার বলেন, খলিলনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে আমার পৈত্রিক বাড়ী। স্ত্রী অসুস্থ হওয়ায় যে দুই শতক জমির উপরে বসবাস করতাম তা বিক্রয় করে তার চিকিৎসা করেছি। এখন আমি জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে আমার শ্বশুর বাড়ীতে বসবাস করি। এক ছেলে ও এক মেয়ে ও স্ত্রী নিয়ে আমার সংসার। আমি অন্যের জমিতে কাজ করে আমার সংসার চলে। চেলেমেয়েদের পড়াশুনার খরচ চালাতে আমার খুব কষ্ট হয়, কিভাবে মেয়েকে এখন ভর্তি করবো তা আমি নিজেও জানিনা।

নয়মি সরকার বলেন, আমার বাবা আমাদের দুই ভাই বোনের খুব কষ্ট করে পড়াশুনা করান। আমি এসএসসি ও এইচ এস সিতে এ প্লাস পেয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯ তম স্থান অধিকার করেছি। টাকার অভাবে আমি কোচিং ও করতে পারিনি, কোন রকম অনলাইনের মাধ্যমে কোচিং করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও শুধুমাত্র টাকার অভাবে ভর্তির ব্যাপরে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমার। আমি বিত্তবানদের কাছে ভর্তি ও লেখাপড়ার খরচের সহযোগিতা কামনা করছি।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, আর্থিক অভাবে মেয়েটির বাবা এলাকা ছেড়ে কানাইদিয়া এলাকায় বসবাস করে। তার পড়াশুনার সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি।

জালালপুর ইউনিনয়নের চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, আমার এলাকা থেকে নয়মি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে , আমি তাকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো।

তাকে সহযোগিতার হাত বাড়ালে তার এই নাম্বারে ০১৮৬৫০২১৫২৬ (জেমস যদু সরকার ) যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার।

Tag
আরও খবর