মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ঈদের ছুটির ৫ দিন পর শুরু হলো ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম

ঈদের ছুটির ৫ দিন পর শুরু হলো ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদ উল ফিতরের ছুটির পর ১৫ এপ্রিল (সোমবার) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো।

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাঁচদিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম।


সরজমিনে দেখা যায়, প্রতিবেশি দেশ ভারত থেকে আমদানি হওয়া ফল, পাথরসহ নানা ধরনের পন্য খালাসের জন্য ভোমরা বন্দরে অপেক্ষমান আছে। পন্য খালাশের জন্য ঢুকছে নতুন নতুন ট্রাক।


তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানির চাপ কম আছে বলে জানান একাধিক ব্যক্তি। ভোমরা বন্দরে কর্মরত আজহারুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো। সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ভারতীয় গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’


ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ‘পাঁচদিন ছুটির পর আজ (১৫এপ্রিল) প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পন্যবাহী ট্রাক বন্দরে পন্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রপ্তানি পন্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পন্য পৌছে যাবে।’


Tag
আরও খবর