ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

নিরাপদ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ কেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-10-2022 03:18:18 pm

সংগৃহীত ছবি


◾ সাদেক মোল্লা 


সড়ক দুর্ঘটনা আমাদের দেশের নিত্য দিনের এক ঘটনা। প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। কিন্তু নিরাপদ সড়ক পরিবহন আইন বাস্তবায়নেও সরকার ব্যর্থ। আইন বাস্তবায়ন কীভাবে হবে? আইন কার্যকর এর জন্য সড়কের যে পরিবেশ গড়ে তোলা উচিত তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ। আইনের অপব্যবহারে চলছে যাত্রী ছাউনিতে ফলের দোকান, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার,উপযুক্ত জায়গায় ফুটওভার ব্রিজ না থাকা ইত্যাদি এখনও বিরাজমান।


সড়কে আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও তাদের অনৈতিক কর্মকান্ড বন্ধ করতে হবে। সড়ক ও জনপথ বিভাগের অপরগতা, দুর্নীতির ফলে ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ চালক দিয়ে যাত্রীদের ঝুঁকিতে ফেলা হচ্ছে। এছাড়া সড়কের ধারন ক্ষমতার অপেক্ষা বেশি যানবাহন চলছে এ ব্যাপারে সঠিক কোনো পদক্ষেপ নেই সরকারের।২০১৮ সালের ২৯শে জুলাই জাবালে নুর বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজিব ও দিয়ার মর্মান্তিক মৃত্যু হয়।যাকে কেন্দ্র দেশের সাধারণ ছাত্রসমাজ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে এবং ২৯ জুলাইকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন আইন -২০১৮ পাশ করা হয় যেখানে জরিমানা বৃদ্ধি করা হয়। সড়কে আইনের সঠিক প্রয়োগের জন্য যে পরিবেশ থাকা উচিত সেই পরিবেশ তৈরী করে তারপর আইন বাস্তবায়ন করতে হবে।


বাংলাদেশে সবচেয়ে সড়ক পরিবহন খাতে বেশি বাজেট এবং দুর্নীতিও এখানে বেশি হয় এটা কারও অজানা নয়। সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আইনের সঠিক প্রয়োগ করলে জনগণ মানতে বাধ্য। আর জনসচেতনতা তৈরীতে সরকারকে তথা সড়ক পরিবহন কর্পোরেশনকে যথেষ্ট পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।গত ১০ বছরে প্রতিদিন গড়ে ১৪ জন মানুষ মারা যাচ্ছে সড়ক দুঘটনায়! এত মৃত্যুর পরও সড়ক দুর্ঘটনাকে সরকার জাতীয় সমস্যা বা মহামারি হিসেবে দেখছে না।


এর জন্য কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সে প্রশ্নের জবাব নেই কর্তৃপক্ষের কাছে। কারণ যেখানে আইনের শাসন দুর্বল এবং অসচেতনতা সেখানে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক।


নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা এগিয়ে এসেছিল এবং তার সাথে অনেক অভিভাবকরাও। ২০১৮ সালে ওদের দাবী অনুযায়ী আইন পাস হয়েছে ঠিকই এবং স্লোগান হয়েছে 'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' কিন্তু তার প্রয়োগ যথাযথ হচ্ছে না।