অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে কখন কোথায় ঈদুল ফিতরের জামাত

রাত পোহালেই বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশব্যাপী উদযাপন করা হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ একটি উৎসব পবিত্র ঈদুল ফিতর ২০২৪। পবিত্র রমজান মাসে টানা ত্রিশ দিন সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন সকালে সিয়াম ভঙ্গ করে আল্লাহর বিশেষ নিয়ামতের শুকরিয়া স্বরূপ আনন্দ উৎসব করাই ঈদুল ফিতর। দিনটি শুরু হয় ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে। 

প্রতি বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়েই শ্রীমঙ্গলে পালিত হবে ঈদুল ফিতরের নামাজ।

ইতোমধ্যে হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল উপজেলার 'কেন্দ্রীয় শাহী ঈদগাহ'সহ বিভিন্ন ঈদগাহ এবং মসজিদ ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ঈদগাহ, মসজিদ কমিটি এবং সংশ্লিষ্ট ইমাম-মুয়াজ্জিনদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া তথ্যমতে শ্রীমঙ্গল শহর এবং শহরতলীর বিভিন্ন ঈদগাহ এবং মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

যেসব মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে নিম্নে সেসব মসজিদের নাম এবং জামাতের সময়সূচি উল্লেখ করা হলো।


শ্রীমঙ্গল কেন্দ্রীয় শাহী ঈদগাহ : ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে। প্রথম জামাত সকাল ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতে অংশ নেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা  নির্বাহী অফিসার মো. আবু তালেব প্রমুখ। প্রথম জামাতের ইমামতি করবেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান নিজামী, ২য় জামাত সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং তৃতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটের অনুষ্ঠিত হবে।

রেলওয়ে স্টেশন জামে মসজিদ : শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্ম-এ দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিট। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হিফজুর রহমান হেলালী এবং ২য় জামাত সকাল ৮ টা ১৫ অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল মুমিন।

উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ : শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ।

রেলগেইট মারকাজ মাদরাসা মসজিদ : ভানুগাছ রোড (রেলগেইট) মারকাজ মাদরাসা জামে মসজিদেপ ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাদরাসার মুহতামিম মুফতি সিরাজ উদ্দিন।

বায়তুল আমান জামে মসজিদ : কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৭টা ১৫ মিনিট। প্রথম জামাতের ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক বাহুবলী। ২য় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা নোমান আহমদ। তথ্যটি নিশ্চিত করেছেন বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি শাহিন আহমেদ।

বরুণা মসজিদে আবু বকর : শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসা সংলগ্ন ঐতিহ্যবাহী মসজিদে আবু বকরে (রা.) সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বরুণার প্রয়াত পীর শায়খ আল্লামা খলীলুর রহমান হামিদী (রহ.) এর বড় সাহেবজাদা, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদী।

বাবু সালাম জাফর আলী জামে মসজিদ : সিন্দুরখান রোডস্থ বাবু সালাম জাফর আলী জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মাহমুদুল হাসান বাহুবলী।

বাইতুল ফালাহ জামে মসজিদ : শহরতলীর মধ্যমুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত বাইতুল ফালাহ জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান।

আল মদিনা জামে মসজিদ : দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ আল মদিনা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান।

শ্যামলী জামে মসজিদ : শ্যামলী জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম

খাসগাঁও জামে মসজিদ : শহরতলীর  খাসগাঁও জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

নুরে মদিনা জামে মসজিদ : পূর্ব বিরাইমপুরস্থ রাহমানিয়া জামে মসজিদে দুইটি জামাত নুরে মদিনা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং ২য় জামাত ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া আশিদ্রোন জামে মসজিদে সকাল ৮টায়, টিকরিয়া বি-চক বায়তুর রহমান জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, জালালিয়া রোড জামে মসজিদে সাড়ে ৮টায়, পশ্চিম সুনগইড় নুরে মদিনা জামে মসজিদে সকাল ৮টায়, সুরভী আ/এ নুরে মদিনা জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, গাজিপুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মোহাজিরাবাদ পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টায়, মোহাজিরাবাদ বাইতুন নুর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, দক্ষিণ মুসলিমবাগ সুন্নতি জামে মসজিদে সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়াও শ্রীমঙ্গল শহর-শহরতলী ও উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৫০ মিনিট আগে