বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

শাইখ ফখরুদ্দীন- আমার যে শিক্ষকের কাছে আমি চির ঋণীই রয়ে গেলাম ॥


শাইখ ফখরুদ্দীন- আমার যে শিক্ষকের কাছে আমি চির ঋণীই রয়ে গেলাম ॥

- মাওলানা আবুসাঈদ আনসারী 

শাইখ ফখরুদ্দীন (রহ) ছিলেন আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, তাঁর কথা বলার ভঙ্গি, লেসন দেবার স্টাইল, বোঝানোর দক্ষতা ছিলো অসাধারণ! তিনি ক্লাসে আসলেই এক আলাদা আবহের সৃষ্টি হতো। মনে হতো তিনি সবার মন জয় করে নিয়েছেন অনেক আগ থেকেই। আমার উস্তাজ হাজারো মাশায়েখের শাইখ সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ফখরুদ্দীন رحمة الله عليه، رحمة واسعة  তাঁর কথায় যাদু ছিলো, বলতেন, ‘আকাশ ফাটি যাবি গৈ, জমিন উল্টি যাবি গৈ, আমার কথা বদলিবো না গৈ!’ 
মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন ১৯৪৯ সালের ১লা মার্চ চট্টগ্রামে চন্দনাইশে জন্মগ্রহন করেন। তাঁর বাবা ছিলেন তৎকালিন সময়ের খ্যাতনামা আলিম মুফতি শাফিউর রহমান (রহঃ)। শাইখ ফখরুদ্দীন উপমহাদেশের বিশিষ্ট শাইখ সাইয়্যেদ আমীমুল ইহসানের সরাসরি ছাত্র ছিলেন। 

তাঁর পড়ানোর ধরন বলে দিতো তিনি যে কতো বড়ো মাপের আলিম ছিলেন। কামিল (মাস্টার্স) এ তিনি আমাদেরকে তাফসীর কাশশাফ ও বুখারী পড়াতেন। তিনি কাশশাফের মুফাসসির জার আল্লাহ যামাখশারীর খুব ভক্ত ছিলেন, যেহেতু উস্তাজ ছিলেন নাহু, বালাগাত শাস্ত্রে পারদর্শী তাই কাশশাফকে খুব গুরুত্ব দিতেন, বলতেন, ‘বালাগাত- ফাসাহাত দিয়া ফাট ফাট করি ফালাইছে!’  

তিনি মজা করে ইমাম আবুহানিফা, ইমাম আশ শাফেয়ী, ইমাম বুখারী উনাদেরকে চাচা সম্বোধন করতেন, ইমাম বুখারীর উস্তাজ, উস্তাজের উস্তাজ কয়েক সিঁড়ি পর্যন্ত তাঁর মুখস্থ ছিলো। তিনি অবলিলায় বলে যেতেন, আমরা হা করে তাঁর পরিপাটি শশ্রুমন্ডিত মুখের তাকিয়ে থাকতাম। اسماء الرجال এ তাঁর অসাধারণ দক্ষতা ছিলো। 

তিনি সবসময় পড়ানো আর পড়ার মধ্যে থাকতেন। বাজে কথাবার্তা বলার সময় তাঁর থাকতো না। আমাকে খুব স্নেহ করতেন, সবাইকে বলতেন, ‘এ আমার আলেয়ার ছাত্র,’ কারণ ছিলো আমি ক্লাস ফাইভ হতে কামিল পর্যন্ত এক যুগের বেশি সেখানে অধ্যয়ণ করেছি الحمدلله  আলিম পাশ করার পর আমি যে ইংরেজী অনার্সে ভর্তি হই তাতে তিনি রাজি ছিলেন না। আমাকে বলেছিলেন, ‘তুমি দুই নৌকায় পা দিছো গৈ!’ আমার স্পষ্ট মনে আছে তাঁর সে কথা। 

আমাদের মধ্যে কাওমী আর আলিয়ার বিরোধ দেখলে তিনি বলতেন, ‘এই কাওমী কি? কাওমী কি? তোমরাই তো কাওমী, আলেয়ার যারা তারাও তো কাওমী, তোমরা কি কাওম থেকে আলাদা নাকি?’

সিলেটে থাকতে এক ছাত্রের সাথে তিনি জমি কিনতে গেলেন তাঁকে উদ্দেশ্য করে একজন বলে উঠলো , ‘হুজুরকে নিয়ে এসেছো, উনি জমি কেনার কি বুঝবে?’  তিনি খুব মাইন্ড করলেন, আমাদেরকে বললেন, ‘বুখারী বুঝি, মুসলিম বুঝি আর জমি কেনা বুঝবো না?’

এই ছোট্ট জীবনে বহু দেশে বহু শিক্ষকের কাছে আমি পড়েছি কিন্তু তাঁর অসাধারণ জ্ঞান আর দারস দেবার ভঙ্গি খুব কমই পেয়েছি। আমি তাঁকে কিন্তু নকল করতে পারতাম, তাঁর বলার ভঙ্গি এসব! খুবই অমায়িক তিনি ছিলেন। তাঁর সাথে আমাদের অনেক বিষয়ে দ্বিমত ছিলো কিন্তু তিনি সহজেই আমাদেরকে আপন করে নিতেন। সে দারুণ এক ক্ষমতা তাঁর ছিলো। আমাকে মাক্কা মাদীনায় পড়ার জন্য তাগিদ দিতেন।

আহারে, আবার যদি তাঁর ক্লাসে ফিরে যেতে পারতাম! বিরাট বিরাট বই কাঁধে নিয়ে মাদ্রাসা আওয়ারের পরে এমনকি সন্ধ্যায়ও তাঁর বিশেষ ক্লাসে হাজির হতাম। তিনি আরবী অত্যন্ত শুদ্ধ উচ্চারণ করে মুইনকে (অফিস কর্মচারি) বলতেন, ‘মুইন, উনাদের জন্য চা নিয়ে আসো!’  কামিল পাশ করার পর তিনি আমাদেরকে ‘আপন-আপনি’ করে কথা বলতেন, খুব লজ্জা লাগতো! তিনি ২৬শে মে ২০১১ সালে পৃথিবীর সিমানা ছেড়ে বহু দূর চলে গেছেন।
إنا لله و إنا إليه راجعون  কিন্তু তাঁর স্বর এখনো কানে বাজে, ‘আকাশ ফাটি যাবি গৈ...’

হে আল্লাহ আমার এ উস্তাজকে ক্ষমা করে দিন আর তাঁকে বেহেস্তের সর্বোচ্চ শিখরে স্হান করে দিন। আমিন। 




লেখক :
ইমাম, আইজলওয়ার্থ দ্বীন সেন্টার। 
টিভি আলোচক, চ্যানেল এস টেলিভিশন, ইউ কে।

আরও খবর