অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2024 01:51:52 am

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক ব্যক্তি ছিলেন যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনি ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা, শিক্ষক ও জাতির পিতা।

 

গতকাল ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধ এবং বদরের যুদ্ধে শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সারা জাতিকে আন্দোলিত করছে। বিশ্ববাসী এই বক্তব্য শুনেছে, পৃথিবীর নির্যাতিত মানুষ এই বক্তব্য শুনে অনুপ্রেরণা পেয়েছে।

মন্ত্রী বলেন, যারা মিথ্যাবাদী মোনাফেক তারা যুগে যুগে সাময়িকভাবে জয়ী হয়েছে, কিন্তু তাদের জয় স্থায়ী হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করে ২৯ বছর এ দেশ পরিচালনা করেছে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া। তারা ধর্মের নামে এ দেশ শাসন করেছে। পবিত্র ধর্ম ইসলামকে অবমাননা করেছে। তিনি বলেন, প্রকৃত পক্ষে ইসলামের জন্য যা কিছু বঙ্গবন্ধু করেছ। তিনি ইসলামী ফাউন্ডেশন ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন।

মন্ত্রী আরো বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা কাওমী শিক্ষা বোর্ড গঠন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি কাওমী শিক্ষার স্বীকৃতি প্রদান করেন। তিনি বলেন, যারা ধর্মের নামে ২৯ বছর দেশ শাসন করেছে তারাও স্বীকৃতি দেয়নি। 

মুফতি আল্লামা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


আরও খবর