‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে মসজিদের নিলামে এক ডিম ১৯ হাজার ও এক আতাফল ১ হাজার ৫০০ টাকায় বিক্রি



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুইটি এলাকার জামে মসজিদে দান হিসেবে আসা ১টি ডিম ও ১টি আতাফল নিলামে ২০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে ১টি আতাফল ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। শ্রীমঙ্গল শহরের স্থানীয় এক ব্যবসায়ী ওই আতাফলটি ১ হাজার ৫০০ টাকায় কেনেন। 

এসময় নিলামে অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতা ছাড়াও অনেক উৎসুক মুসল্লি মসজিদের এ নিলাম দেখতে ভিড় জমান।

এদিকে গতকাল শবেকদরের রাত্রে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদ দান হিসেবে আসা ১টি ডিম উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

ডিমটি কিনতে দাম হাকাতে শুরু করেন স্থানীয়রা। ডিমটির দাম ৫০০ টাকা থেকে শুরু হয়; এরপর দাম গিয়ে ঠেকে ১৯ হাজার টাকায়। ডিমটি কেনেন সালেহ আহমদ নামের স্থানীয় এক ব্যবসায়ী।

এসময় নিলামে অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতা ছাড়াও অনেক উৎসুক জনতা এ নিলাম দেখতে ভিড় জমান। 

মির্জাপুর বাজারের ব্যবসায়ী মোঃ জাকির হোসেন দেশচিত্রকে বলেন, আগেকার সময়ে মসজিদের উন্নয়ন কাজ করার লক্ষ্যে বিভিন্ন দ্রব্যসামগ্রী দিয়ে এভাবে প্রতিযোগীতাপূর্ণ নিলামের আয়োজন হতো। এই নিলাম দেখতে বহু মানুষ জড়ো হয়ে অনেকেই অংশগ্রহণ করতেন। এখন আর আগের মতো এই নিলাম ডাকা হয়না, বলতে গেলে প্রায় বিলুপ্তির দিকে এই নিলাম ডাক। তবে মসজিদের উন্নয়নের স্বার্থেই এসব নিলাম টিকিয়ে রাখা জরুরি এবং এতে ক্রেতাদের অংশগ্রহণ করাও জরুরি।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি ১৯ এতো দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকাগুলো আখেরাতে কাজে দেবে। 

Tag
আরও খবর