চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি, কমাবে স্বাস্থ্যঝুঁকি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2024 03:01:10 am

বাংলাদেশে নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ধূমপান করে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, সিগারেট ইন্ডাস্ট্রির ৮০ শতাংশই দখল করে আছে এই নিম্নস্তরের সিগারেট। এই স্তরের সিগারেটের ভোক্তারা সাধারণত নিম্ন আয়ের মানুষ। এরাই আবার বিড়ির ভোক্তা।


এছাড়া গুল, জর্দা ও সাদা পাতার মতো ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ভোক্তাও এই শ্রেণীর মানুষ। তামাক বিরোধী বিভিন্ন সংগঠনের দাবি অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মারা যায়। প্রায় ১৫ লাখের বেশি মানুষ বিভিন্ন অসুস্থতায় ভোগে এবং পরোক্ষ ধূমপানের কারণে ৬১ হাজার শিশু নানা রোগের শিকার হয়। আর এখানেও বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ। তাই নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশি-বিদেশি নানা গবেষনায় দেখা যায়, সিগারেটের দাম বাড়ানো হলে নিম্ন আয়ের মানুষের ধূমপানের হার কমে যায়।


যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের ট্যোবাকোনোমিক্সের এক গবেষণায় থেকে জানা যায়, ‘সিগারেটের দাম ১০ শতাংশ বাড়ানো হলে, নিম্ন আয়ের মানুষের ধূমপান ৯ শতাংশ কমে আসে।’ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত দেশ গড়তে প্রতি বছর বাজেটে তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের মূল্য বাড়িয়ে থাকে সরকার। উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেট সিগারেটের দাম ৩৫ টাকা নির্ধারণ করে। এরপর গত ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত চার অর্থবছরে এই স্তরের সিগারেটের দাম মাত্র ৫ টাকা বেড়ে ৪০ টাকা হয়। অর্থ্যাৎ বছরে গড়ে বেড়েছে মাত্র ১.২৫ টাকা। গত ২০২৩-২০২৪ অর্থবছরে নিম্নস্তরের সিগারেটের দাম ৫ টাকা বেড়ে হয়েছে ৪৫ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায় নিম্নস্তরের সিগারেটের দাম ৫ বাড়ানোয় রাজস্ব আয়ে ভালো প্রভাব পড়েছে। আশা করা হচ্ছে এবার এই খাত থেকে প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি হবে যা প্রায় ২৫০০ কোটি টাকার মতো। অর্থনীতিবিদগণ এই মূল্য নির্ধারনকে সময়োপযোগী হিসেবে আখ্যায়িত করেছেন। আসছে বাজেটে এই স্তরের সিগারেটের দাম অন্তত ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ন্যাশনাল টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)সহ বিভিন্ন সংগঠন। সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা মনে করেন নিম্নস্তরের দাম মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে বাড়ানো হলে সরকারের আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির পাশাপাশি চলমান রিজার্ভ সংকট উত্তরনে ভূমিকা রাখবে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ড. তারেক হোসাইন চৌধুরী বলেন, “ধূমপানের ক্ষতি হ্রাস করতে সব ধরনের সিগারেটের দাম ভোক্তার ক্রয় সীমার বাইরে নেয়া জরুরি। বিশেষ করে দেশের নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ও ধূমপায়ীদের ধূমপানে নিরুৎসাহিত করতে অবশ্যই নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো উচিত। এছাড়াও নিম্নস্তরের সিগারেটের দাম প্যাকেট প্রতি ১২-১৫ টাকা বাড়ালে সরকারের রাজস্ব বাড়বে অন্তত সাড়ে ৭ হাজার কোটি টাকা।" তিনি আরো বলেন, “ আভ্যন্তরীন রাজস্ব বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক ঋণ কমবে। ফলে রিজার্ভ সংকট কাটাতে ও চলমান মন্দা মোকাবেলায় বড় ভূমিকা রাখবে।


তাই দেশের আভ্যন্তরীণ রাজস্বের জাল বিস্তৃত করতে হবে।” নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪৫ টাকা (প্রতি ১০ শলাকার প্যাকেট) থেকে অন্তত ১৫ টাকা বাড়ানো গেলে তা সামগ্রিক অভ্যন্তরীণ রাজস্বের পক্ষে ইতিবাচক হবে। এতে একদিকে যেমন নিম্ন আয়ের মানুষ ধূমপান ছাড়তে উৎসাহী হবে তেমনি দেশের রাজস্বও বাড়বে।

আরও খবর