নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

মার্চে ১৬২ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ বিজিবির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-04-2024 01:15:36 am

চলতি বছরের মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থান থেকে ১৬২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ১৮ কেজি ১৮ গ্রাম স্বর্ণ, ১০ কেজি ৫৫০ গ্রাম রূপা, ৪,২৬,৮১২টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৭৭৭টি ইমিটেশন গহনা, ৪৩ হাজার ২৬৭টি শাড়ি এবং ১২ হাজার ২০৮টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক। এ ছাড়াও ২ হাজার ৫৮৪ ঘনফুট কাঠ, ২ হাজার ৩১৯ কেজি চা পাতা, ৪৭ হাজার ৭৩৫ কেজি কয়লা, ১ হাজার ৪৪০ ঘনফুট পাথর, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, একটি বাস, ৫টি পিকআপ, ১০টি নৌকা, ২৭টি সিএনজি ও ইজিবাইক এবং ৬৪টি মোটরসাইকেলও রয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল, একটি এলজি, দুটি ম্যাগাজিন, একটি হ্যান্ড গ্রেনেড এবং ১৬০ রাউন্ড গুলি। এছাড়াও গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ লাখ ৯৩ হাজার ১৬২ ইয়াবা, ৫ কেজি ৭২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৮.২১৩ কেজি হেরোইন, ১৩ হাজার ৪৩২ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৪৭৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ২৮৭ লিটার বাংলা মদ, ১ হাজার ৩১৯ ক্যান বিয়ার, ১ হাজার ৯২৫ কেজি গাঁজা, ৬২ হাজার ৯০৮টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৩২৩ বোতল ইস্কাফ সিরাপ, ১.৫০০ কেজি কোকেন, ১ হাজার ১৩ বোতল এমকেডিল ও কফিডিল, ৫ লাখ ৪৯ হাজার ১২২টি বিভিন্ন ধরনের ওষুধ, ৪ হাজার অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ০.৯০০ কেজি এলএসডি, ১৪০ প্যাকেট কীটনাশক এবং ১১ লাখ ২১হাজার ২টি অন্যান্য ট্যাবলেট। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩১ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক, ১৫ জন ভারতীয় নাগরিক এবং ৪২৪ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর






6a1bd0433c4d9-310526120803.webp
৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a1bc21e5390d-310526110742.webp
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

১ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে