শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা : পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-04-2024 02:18:27 am

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশাহারা হয়ে উদ্ভট আবোল-তাবোল কথা বলা শুরু করেছে।

তিনি বলেন, ভোটে না আসার যে কি যন্ত্রণা সেটি বিএনপি নেতারা সবাই বুঝতে পারছে।

ড. হাছান মাহমুদ গতকাল বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে বিএনপি নেতা ড. মঈন খানের 'বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ দিশেহারা' বলে করা মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে এ কথা বলেন।

এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নে ড. হাছান বলেন, এবারে নির্বাচন দলীয় প্রতীকবিহীন ও উন্মুক্ত প্রার্থিতায় হবে। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন এবারেই প্রথম নয়। আগে উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকবিহীনই হতো, শুধু গতবারই দলীয় প্রতীকে হয়েছে। এবং নির্বাচনে অবশ্যই অযাচিত হস্তক্ষেপ সমীচীন নয়, মানুষ তাদের পছন্দ মতো ভোট দেবে, আমরা কাউকে দলীয় মনোনয়ন দিচ্ছি না।

সাংবাদিকরা এ সময় শ্রম আইন লঙ্ঘনের দায়ে দন্ডিত নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের 'দেশে আইনের শাসন নেই' মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি দ-প্রাপ্ত হয়েও আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন।  

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আসন্ন ৭ ও ৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা'র ঢাকা সফরে কারিগরী সহায়তা নিয়ে একটি চুক্তি এবং ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্ণনা করে ড. হাছান বলেন, সফরে ২৪ জনের একটি বড় বিজনেস ডেলিগেশন আসছে। আমাদের এফবিসিসিআই তাদের সাথে বৈঠক করবে। ব্রাজিল থেকে আমরা ভোজ্যতেল ও অন্যান্য পণ্য আমদানি করি। দক্ষিণ আমেরিকায় আমাদের রপ্তানি অনেকটাই 'আনেক্সপ্লোরড' রয়ে গেছে। ব্রাজিল বড় দেশ, তাদের ক্রয়ক্ষমতাও বেশি ফলে তাদের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয় এবং নিউজিল্যান্ডের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

পর্তুগালের জোয়াও ম্যানুয়েল মেন্ডেস রিবেরিও দ্য আলমেইদা, বাহরাইনের আব্দুল রহমান মোহামেদ আহমেদ আল কৌদ এবং নিউজিল্যান্ডের ডেভিড পাইনের সঙ্গে পৃথক তিন বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান বলেন, পর্তুগালে প্রায় ২০ হাজার বাংলাদেশীর মধ্যে অর্ধেকই সেখানে নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগাল ও বাহরাইনে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে নিউজিল্যান্ডসহ সবার সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি। মিয়ানমারের 'ডিলে ট্যাকটিক' নিয়েও কথা হয়েছে। ভিসা সহজ করতে পর্তুগাল ঢাকায় একটি কনসাল জেনারেলের অফিস খোলার পরিকল্পনা করছে। নিউজিল্যান্ডের সাথে উচ্চ পর্যায়ের পারস্পরিক সফরের বিষয়েও কথা হয়েছে।

আরও খবর

6b00fb9d9f090-211126080205.webp
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

১ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে