দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

ঝিনাইগাতীতে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবীতে মানববন্ধন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে ভালুকা গ্রামের রওশন আরা’র নেতৃত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, ফুরকান আলী, শাহরিয়ার আহম্মেদ শিফাদ, আবু রায়হান, মিনহাজ, বায়োজিৎ হাসান, রনি, নাজমুল, আজিজুর রহমান, নুরুল ইসলাম, হেকমত আলী, মনির হোসেনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠে শিক্ষা বিভাগের পক্ষ থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের সিদ্ধান্ত নেয়া হয়। বক্তারা বলেন, উক্ত মাঠে বিদ্যালয় ভবন নির্মাণ করা হলে এলাকায় খেলা-ধুলা বন্ধ হয়ে যাবে। দেশ স্বাধীনের পূর্বে থেকে এলাকার ক্রীড়াবিদরা এ মাঠে খেলা-ধুলা করে আসছে। মাঠের জায়গাটি বন বিভাগের জায়গা ছিল। হঠাৎ করে সকলের অজান্তে শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিদ্যালয় ভবন নির্মাণ কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ক্রীড়াবিদসহ সচেতন মহল ও এলাকাবাসী খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার ২ শতাধিক লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, মানববন্ধনকারী রওশন আরা, উপজেলা ভূমি কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। 

Tag
আরও খবর