নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কর্মস্থলে না এসেই বেতন তোলেন সরকারি স্কুলের নৈশ প্রহরী মুকুল

কর্মস্থলে না এসেই বেতন তোলেন সরকারি স্কুলের নৈশ প্রহরী মুকুল




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

প্রাথমিক বিদ্যালয়ের এক প্রহরী ওই স্কুলে রাতে ডিউটি না করে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাকে রাতে স্কুলে গিয়ে পাওয়া না গেলে খোঁজ করা হয় তিনি কোথায় আছেন। পরে তাকে পারুলিয়া মৃধাপাড়া মোড়ে আড্ডা দিতে দেখা গেছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুল এভাবেই চলছেন কর্তৃপক্ষকে তোয়াক্কা না করে।

সরেজমিনে গত ৩০ মার্চ ও ৩১ মার্চ রাত ১০ টার দিকে স্কুলে গেলে প্রহরী মুকুল কে পাওয়া যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, তিনি পারুলিয়া মৃধাপাড়া মোড়ে রনি-সুমি টি স্টোর রবিউলের দোকানে চা বিক্রি করছে। সেখানে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে রাত ১০ টার দিকে কথা হয় মুকুলের সাথে। এসময় মুকুল হতভম্ভ হয়ে বলেন, ‘আমি তো অসুস্থ রোগী তাই যাই না। বেশি রাত জাগতে পারি না।’ এভাবেই প্রতিদিন ডিউটি না করে দোকানদারি করেন? এ প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি। 


এলাকার অনেক মানুষের সাথে কথা বলে জানা গেছেন, তিনি একটি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছেন। সেখানে মাদক সেবন সহ অনলাইন জোয়া অনেক্সের মাস্টার এজেন্ট মুকুল দ্বারাই পরিচালনা হয়ে আসছে।  প্রভাব খাটিয়ে স্কুলে দিনের বেলায় নাম মাত্র ডিউটি করেন আর হাজিরা দেন। আবার কিছু মানুষ বলছেন নিয়মিত স্কুলে হাজির না হয়েও তুলছেন বেতন ভাতা। সপ্তাহের হাজিরা খাতার স্বাক্ষর এক দিনে সম্পন্ন করার অভিযোগও নতুন নই। তার যত অপকর্মের সহযোগী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী। অনেকের ভাষ্য প্রধান শিক্ষক মুকুলের চাচা হওয়ার সুবাদে কারো তোয়াক্কা করে না। রাতে আর স্কুলে ডিউটি করেন না। সরকার বিদ্যুতের সমস্যা রোধ করার জন্য রাত আটটার পরে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি রবিউলের সাথে দেদারছে ১২ টা, ১ টা পর্যন্ত দোকানদারি করেন বলেও অভিযোগ আছে।


রনি-সুমি টি স্টলের মালিক রবিউলের সঙ্গে কথা হলে তিনি বিষয়টা এড়িয়ে যান। এবং বলেন ঘটনা সব মিথ্যা। অভিযুক্ত দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুলের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে নাম্বার টি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


প্রধান শিক্ষক ইয়াছিন আলীর নাম্বারে ফোন দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, বিষয়টি আমি অবগত হলাম। এখানে আমি নতুন এসেছি। সরজমিনে এসে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর