মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু লাখাইয়ের হাওরে পাকা ধান ঝুলছে,শ্রমিক নেই,হারভেস্টারও নেই,হতাশায় কৃষক। হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বড় সংগ্রহের পথে শ্রীলংকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-03-2024 06:01:31 am

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে সফরকারী শ্রীলংকা। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১১৮ ওভারে ৫ উইকেটে ৪১১ রান করেছে লংকানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৪ রান।

আজ, দ্বিতীয় দিন প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৭ রান যোগ করেছে শ্রীলংকা। ৩৪ রান নিয়ে খেলতে নেমে স্পিনার সাকিব আল হাসানের শিকার হন ৫টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করা দিনেশ চান্ডিমাল। পঞ্চম উইকেটে চান্ডিমাল-অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৮৬ রানের জুটি গড়েন।

ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিসের সাথে অবিচ্ছিন্ন ৩৬ রান যোগ করে মধ্যাহ্ন বিরতিতে যান ধনাঞ্জয়া। ১৫ রান নিয়ে শুরু করে ৭০ রানে অপরাজিত আছেন ধনাঞ্জয়া। ১০৮ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩টি চারে ১৭ রানে অপরাজিত কামিন্দু।

বাংলাদেশের হাসান মাহমুদ ও সাকিব ২টি করে উইকেট নেন। 

আরও খবর