নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বাকপ্রতিবন্ধী সুমাইয়া শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হতে চায়

বাকপ্রতিবন্ধী সুমাইয়া শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হতে চায়





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  বাকপ্রতিবন্ধী সুমাইয়া পারভীন (১৬) পরিবারের সাথে কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামে বসবাস করে। তার বাবা জাহাঙ্গীর আলম একজন দিনমজুর। সুমাইয়ারা ৫ ভাই-বোনের মধ্যে আরও দুই ভাই প্রতিবন্ধী। এ কারণে তাদের সংসারে সমস্যার অন্ত নেই। পারিবারিক আর্থিক সংকটের কারণে সুমাইয়া তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও তার অন্য ভাই বোনেরা প্রাথমিক বিদ্যালয়ের চৌকাঠ পার হতে পারেনি। সংসারের তাগিদে ছোট বেলা থেকেই বাকপ্রতিবন্ধী সুমাইয়াকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে হচ্ছে।


সুমাইয়ার বাবা জাহাঙ্গীর আলম জানান, লেখাপড়া করতে খুব ভালো লাগে সুমাইয়ার। উত্তরণ যখন তাদের এলাকায় স্কুল থেকে ঝরেপড়া ও ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত শিশুদের নিয়ে ব্রিজ স্কুল শুরু করে তখন সুমাইয়া সেখানে ভর্তি হয়। সে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে প্রতিমাসে ১ হাজার টাকা আয় করে যা আমার হাতে তুলে দেয়। সুমাইয়া এখন কাজ করার পাশাপশি নিয়মিত স্কুলে যাচ্ছে।


তিনি বলেন, স্থানীয় শিশুসুরক্ষা কমিটির সদস্যরা সুমাইয়ার কর্মমালিকের সাথে কথা বলে তাকে কাজের ফাঁকে ব্রীজ স্কুলে লেখাপড়া চালিয়ে যাবার সুযোগ করে দিয়েছেন। সুমাইয়া বাকপ্রতিবন্ধী হওয়ায় সব পড়া মুখে বলতে না পারলেও লিখে দেখাতে পারে।


সে লিখে বোঝায়, ‘আমি কখনও ভাবতে পারিনি যে, এই বয়সে এভাবে লেখাপড়ার সুযোগ পাবো। আমি আগামীতে ভকেশনাল ট্রেনিং করতে চাই, যাতে স্বাধীনভাবে কোন কাজ করতে পারি এবং আমার পরিবারকে সহযোগিতা করতে পারি।’


সুমাইয়ার মা তারামনি বেগম চান তার মেয়ে অন্য সকল স্বাভাবিক মেয়েদের মত জীবন যাপন করুক। সে এখন কাজের মধ্য দিয়ে ব্রীজ স্কুলে লেখাপড়া করছে। সেখান থেকে খাতা কলমসহ বিভিন্ন উপকরণ পাবার পাশাপাশি লেখাপড়ার ভালোভাবে সুযোগ পাচ্ছে। এজন্য তিনি উত্তরণ ও এডুকোকে ধন্যবাদ জানান।


উত্তরণের এডুকো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার বলেন, শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নে এডুকো প্রকল্পের বাস্তবায়নে চারটি ব্রিজ স্কুলে ৩৫০ জন শ্রমজীবী শিশুর শিক্ষাদান কার্যক্রম চলমান রয়েছে। এই শিশুরা নিয়মিত ব্রিজ স্কুলে এসে লেখাপড়া করছে। এছাড়া ২০২৩ সালে ৫০ জন প্রশিক্ষাণার্থী ইন্ডাষ্ট্রিয়াল সুইং মেশিন ও টেইলরিং, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন সার্ভিসিং এবং ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও সোলার সিষ্টেম বিষয়ে তিন মাসের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে ব্যবসাসহ আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কাজে যুক্ত রয়েছে। বাকপ্রতিবন্ধী সুমাইয়া পারভীনও অন্য ছেলে-মেয়েদের মতো সমানতালে পড়াশুনা চালিয়ে যাচ্ছে।


শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, মূলত ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত স্কুল বহির্ভূত শিশুদের শিক্ষার মূল স্রোতে আনার জন্যই এ ব্যবস্থা। এটি দুর্গম ও পিছিয়ে পড়া উপকূলীয় এলাকায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ বলেন, উত্তরণের এডুকো প্রকল্পের এই কার্যক্রম উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। বাকপ্রতিবন্ধী সুমাইয়ার মতো অনেকেই এখানে পড়ালেখা শিখতে পারছে। 


 


Tag
আরও খবর