যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

সংবর্ধনা অনুষ্ঠানে তোপের মুখে রায়পুরের মেয়র - ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে রায়পুরে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা. মঞ্জুরুল আলমের প্রতিবাদী বক্তব্যে স্থানীয় পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে তোপের মুখে পড়তে হয়েছে। পরে উপস্থিত মুক্তিযোদ্ধারা বিরোধীতা করে মেয়রকে বক্তব্য দিতে বাধা দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বক্তব্যে শোনা যায়, মেয়র রুবেল তাকে (মঞ্জুরুল আলম) ভূয়া মুক্তিযোদ্ধা বলেছেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে। 


মঞ্জুরুল আলম জানান, রায়পুর থানা মসজিদের বিপরীত পাশে মঞ্জুরুল আলম, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ আহম্মদের জমি রয়েছে। পুরতন ভবন ভেঙে সেখানে যৌথভাবে তাদের একটি ৯ তলা ভবন নির্মাণাধীন। ভবনের উঠার জন্য নিচতলায় যথেষ্ঠ পরিমাণ জায়গা রেখে সিঁড়ি নির্মাণ করা হয়েছে। কিন্তু কোন নোটিশ ও তথ্য ছাড়াই ৪ মার্চ পৌরসভার লোকজন এসে ভেঙে দেয়। ঘটনার সময় তিনি রায়পুর উপজেলা পরিষদে ও তার অংশীদার সৈয়দ আহম্মদ পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিলেন। খবর পেয়ে তিনে এসে সিঁড়ি ভাঙার কারণ জানতে চান। কোন নোটিশ ও তথ্য ছাড়াই সিঁড়ি ভাঙায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তবে কোন মারামারির ঘটনা ঘটেনি। পরে বিষয়টি তিনি থানার ওসিকে জানান। ওসি তাকে লিখিত অভিযোগ দিতে বলেন। এরমধ্যে তিনি ঘটনাটি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নকে জানান। এতে এমপি নয়ন বিষয়টি মীমাংসা করার আশ^াস দিলে তিনি থানায় অভিযোগ দেননি। ওইদিন রাতেই তিনি ওমরাহ করার জন্য রায়পুর থেকে চলে যান। পরদিন তিনি রায়পুর ছিলেন না। ওমরাহ থেকে ফিরে তিনি জানতে পারেন তাদের বিরুদ্ধে মেয়র আদালতে মামলা করিয়েছেন।

আমাকে মেয়র ভুয়া মুক্তিযোদ্ধা বলেছে। আমি রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার। ১৯৬৮ সালে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হই। আমি রায়পুর পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দল থেকে আমার কোন চাওয়া পাওয়া নেই। এরপর আমি আর কোন পদপদবী নেওয়ার জন্য চেষ্টাও করিনি। আমি ছেলের সঙ্গে আমেরিকা থাকি। অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আমিও শাস্তি পাবো। প্রথমদিন মারমারি হয়নি। সিসি ক্যামেরার ভিডিওতে তার প্রমাণ রয়েছে। পরদিন ঘটনাস্থল ছিলামই না। এরপরও আমার নামে মামলা দেওয়া হয়েছে। 


জানাযায়,  পৌরসভা কার্যসহকারী মহিউদ্দিন বিপু বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আদালতে মঞ্জুরুল আলম, সৈয়দ আহম্মদ ও তার ছেলে আমির হোসেনের নামে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। 


রায়পুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আদালত আমাদেরকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটি তদন্ত চলছে। সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। 


প্রসঙ্গত, সংবর্ধনা অনুষ্ঠানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ইসমাইল খোকন ও রফিকুল হায়দার বাবুল পাঠান উপস্থিত ছিলেন।

আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২২ ঘন্টা ২১ মিনিট আগে