পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায়

শরীরে যে পরিবর্তন আসে প্রেমে পড়লে!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2024 04:40:30 pm

প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে যে কখন কার প্রেমে পড়ে তার ইয়াত্তা নেই। বলা হয়ে থাকে, প্রেম মনস্তাত্ত্বিক বিষয়। প্রেমে পড়লে ব্যক্তির মনে নানা ধরনের পরিবর্তন আসে, পরিবর্তন আসে তার আচরণেও।



তবে শুধু মন নয়; প্রেমের প্রভাব পড়ে মানুষের শরীরের ওপরও। বিশেষজ্ঞরা বলছেন, কাউকে ভালোবাসলে আপনার শরীরে কিছু পরিবর্তন হয় যা আপনাকে সুস্থ আর সতেজ থাকতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-


ব্যথার দাওয়াই

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের এক গবেষণায় বলছে, ব্যথা কমানোর ওষুধে মস্তিষ্কের যে অংশটি উদ্দীপ্ত হয়, প্রেমে পড়লেও সেই একই অংশ চনমনে হয়ে ওঠে।

ভালো ঘুম

প্রেমে পড়ার আগে অনেকেই অসংখ্য রাত জেগে কাটান। প্রেমে পড়ার পরও অনেকে সারা রাত জেগে সঙ্গীর সঙ্গে গল্প করে কাটান। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রেমে পড়লে মনে যে প্রশান্তি কাজ করে তা ভালো ঘুমের জন্য সহায়ক।


উর্ধ্বমুখী কর্টিসল

পরিশ্রম বা মানসিক উত্তেজনার কোনো কাজ করলে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। এটি একধরনের স্ট্রেস হরমোন। গবেষণায় দেখা গেছে, প্রেমে পড়ছি পড়ছি ভাব হলে বা সত্যিই প্রেমে পড়ার প্রথমদিকে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা একইভাবে বেড়ে যায়। মানসিক চাপের সব লক্ষণই তখন দেখা যায়। আর প্রেম মানেই যে চাপের ব্যাপার, সেটা তো সবার জানারই কথা।



খিদে কমে যাওয়া

আপনার যদি সারাদিন ধরে উলটোপালটা খাওয়ার অভ্যাস থেকে থাকে, তাহলে প্রেমই আপনার একমাত্র ওষুধ। নতুন প্রেমে পড়লে মস্তিষ্কে ডোপামাইন নামে একটি নিউরোট্রান্সমিটার অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। সেই ডোপামাইনের বশে আপনার মাথায় সারাক্ষণ প্রেমিকের চিন্তাই ঘুরতে থাকে, খাওয়াদাওয়ার কথা মনেও থাকে না। বিঞ্জ ইটিং থেকে বাঁচতে তাই প্রেমই ভালো দাওয়াই। সূত্র: ফেমিনা