লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে এমপি পিএস এর নাম ভাঙিয়ে মহিলা নেত্রীর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপ।

রাজবাড়ীর গোয়ালন্দে এমপি পিএস এর নাম ভাঙিয়ে মহিলা নেত্রীর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপ।
রাজবাড়ীর গোয়ালন্দে এমপি পিএস এর নাম ভাঙিয়ে মহিলা নেত্রীর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপ।

রাছবাড়ীর গোয়ালন্দ উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নামধারী মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা আক্তার নাজু এর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপ, ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ভূমি দখল, বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তি ও রাজবাড়ী ১ আসনের এমপি মহোদয়ের পি এস এর নাম ব‍্যবহার করে এলাকার সাধারণ জনগণের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ টায় গণি শেখের পাড়া ইমাম বাড়ি মাঠ প্রাঙ্গণে উজানচর ইউপির ৮ নং ওয়ার্ডের হাবিল মন্ডল পাড়া, গণি শেখের পাড়া ও গফুর মন্ডল পাড়ার হাজারখানেক নারী-পুরুষ, যুবক-যুবতী এবং কিশোর-কিশোরীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উত্তেজিত জনতা নাজমা আক্তারের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ব‍্যানার, প্লাকার্ড ও পোষ্টার নিয়ে স্লোগান দেন। এসময় উপস্থিত এলাকাবাসির মধ্যে নাজমা আক্তার নাজন দ্বারা নির্যাতিত উপস্থিত আকলিমা বেগম, মমো, গোলনুর বেগম, কাদের মোল্লা, উম্বার শেখ, হোসেন শেখ, বিল্লাল শেখ, ফজল শেখ ও আওয়াল শেখ বক্তব্যে রাখেন। তারা জানান, নাজমা আক্তার নাজন এলাকার মধ্যে অসামাজিক কার্যকলাপে রাত-দিন ব‍‍্যস্ত থাকে, নিজেও অসামাজিক কাজ তো করেই আবার নিজের মেয়েদের দিয়েও করায়। আবার ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় জমি দখল ও সন্ত্রাসী ভাড়া করে এনে নিরিহ লোকজনকে মারধর করে। আমরা অতিবিলম্বে এই অসামাজিক ও অরাজনৈতিক কাজের প্রতিবাদ জানাই এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাদের মোল্লা বলেন, আজ দীর্ঘ ১০/১২ বছর ধরে এই নাজমাকে নিয়ে অনেক সালিশ-বিচার করেছি। এই মহিলা কারো কথা শোনে না। ওকে কিছু বলতে গেলেই আইনের আশ্রয় নিয়ে তার নামে নারী নির্যাতনের মামলা করে দেয়। দীর্ঘদিন ধরে নাজমা এলাকায় অসামাজিক কার্যকলাপ ও স্থানীয় নেতাদের কথা বলে এলাকায় জোর-জবর করে জমি দখল করে চলেছে। আমরা এলাকাবাসী নাজমার অসামাজিক কাজের জোর প্রতিবাদ জানাই। সেইসাথে অতি দ্রুত এই মহিলা ও ওর মেয়েদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নাজমা আক্তার নাজন মুঠোফোনে বলেন, যারা আমার নামে মানববন্ধন করেছে তারা একই পরিবারের লোকজন৷ তারা আমাকে মেরে বাঁচার জন্য এ মানববন্ধন করেছে। আমি এখন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছি। তিনি আরও বলেন, আমার জমি নিয়েই এ ঝামেলা। হোমেশ নামে একজন প্রতিবেশী আমাকে মারধর করেছে।
আরও খবর