জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কাশির শব্দ শুনে যক্ষ্মা ও করোনা শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2024 02:28:01 am



গুগল রিসার্চের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভিন্নমাত্রিক ব্যবহার নিয়ে কাজ করছেন। গুগলের গবেষক দল আফ্রিকার দেশ জাম্বিয়ার সংক্রামক রোগ গবেষণাকেন্দ্রের সঙ্গে কাজ করছে। কাশির শব্দের ওপর ভিত্তি করে ফুসফুসের রোগ নির্ণয়ের লক্ষ্যে একটি মেশিন লার্নিং সিস্টেম তৈরি করেছেন তাঁরা। গবেষণায় যান্ত্রিকব্যবস্থা বা সিস্টেমকে প্রশিক্ষণের জন্য ইউটিউবের বিভিন্ন ভিডিও ব্যবহার করা হয়েছে। নতুন সিস্টেমের নাম দেওয়া হয়েছে হেলথ অ্যাকুইস্টিক রিপ্রেজেন্টেশনস বা হিয়ার।


করোনা মহামারির সময় অনেক স্বাস্থ্যসেবাকর্মী ভিন্ন ধরনের একটি তথ্য প্রকাশ করেছিলেন। মহামারি চলাকালে নিয়মিত কাজ করতে করতে প্রায়ই সেবাকর্মীরা কাশির শব্দ শুনে বলতে পারতেন, কোন রোগী কোভিড-১৯–এ সংক্রমিত। আবার অনেক রোগের ক্ষেত্রে চিকিৎসকেরা কাশির শব্দের ওপর ভিত্তি করে কাজ করেন। সেই কাশির শব্দ বুঝতে এমন একটি এআই–ব্যবস্থা বিকাশের জন্য কাজ করছেন গবেষকেরা।  ইউটিউব থেকে প্রায় ৩০ কোটি শব্দের ক্লিপ বিশ্লেষণ করা হয়েছে। সব শব্দের ক্লিপকে চিত্রের মাধ্যমে স্পেকট্রোগ্রাম হিসেবে রূপান্তর করা হয়। বিজ্ঞানী ইয়েল বেনসুজান বলেন, ‘শব্দের মাধ্যমে রোগের খোঁজকে হেলথ অ্যাকুইস্টিকস বা অডিওমিক্স বলা হয়। এই খাতে কাজের সুযোগ অনেক। বহুদিন ধরেই অ্যাকুইস্টিক বিজ্ঞানের প্রচলন আছে। এআই ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে আমরা একই সঙ্গে অনেক তথ্য বিশ্লেষণ করছি।


’  গুগল রিসার্চের গবেষকেরা রোগ শনাক্তকরণের জন্য ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করেছেন। রোগসংক্রান্ত তথ্যাদির রেকর্ডিং সরাসরি ব্যবহার করা হচ্ছে না। সিস্টেমকে প্রশিক্ষিত করতে ইউটিউব থেকে রেকর্ড করা বিভিন্ন ভিডিওতে মানুষের শব্দ অনুসরণ করা হচ্ছে। মানুষের নিয়মিত শ্বাসপ্রশ্বাস, হাঁপানি বা কাশির শব্দের সঙ্গে মেশিনের পরিচয় করা হয়। গবেষণার অংশ হিসেবে নির্দিষ্ট কিছু অংশ শব্দ মিউট করে এআইকে ভবিষ্যদ্বাণী করতে প্ররোচিত করা হয়। নতুন সিস্টেমে এআই সাধারণ চ্যাটজিপিটির মতো বাক্যের বদলে শব্দের পূর্বাভাস দিতে পারে। গবেষকেরা যক্ষ্মা বা কোভিড শনাক্ত করতে নতুন এআই ব্যবহার করছেন। খুব দ্রুতই চিকিৎসকেরা বক্ষব্যাধিসংক্রান্ত রোগ শনাক্তে শব্দভিত্তিক এআই ব্যবহার করতে পারবেন বলে আশা করছেন। সূত্র: মেডিকেল এক্সপ্রেস

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮২ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০২ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৪ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে