বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেওয়া ভুল হবে, বললেন শ্বশুর আফ্রিদি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2024 02:15:23 am


মাত্র এক সিরিজেই কি শেষ হয়ে যাচ্ছে শাহিন আফ্রিদির অধিনায়কত্ব? 


পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর কিন্তু এমনই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফ্রিদিকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), জোরেশোরেই এমন আলোচনা শোনা যাচ্ছে দেশটির ক্রীড়াঙ্গনে। যে গুঞ্জন উসকে দিয়েছেন স্বয়ং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিই। তবে শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন শহীদ আফ্রিদি। তাঁর মতে, শাহিনের অধিনায়কত্ব ঘিরে ভুলের মধ্যে ঘুরপাক খাচ্ছে পিসিবি।


গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজম অধিনায়কত্ব ছেড়ে দিলে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় শাহিনকে। তাঁর নেতৃত্বে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলে পাকিস্তান, যেখানে মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে শাহিনের দল। সম্প্রতি পিসিবির শীর্ষ পদ ও নির্বাচক কমিটিতে বড় পরিবর্তন এবং পিএসএলে শাহিনের দল কোয়েটা গ্লাডিয়েটরসের ভরাডুবির পর তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন জোরালো হয়ে ওঠে।  চলতি সপ্তাহে নতুন নির্বাচক কমিটি ঘোষণার সময় অধিনায়ক আফ্রিদির ভবিষ্যৎ প্রসঙ্গে পিসিবির প্রধান নাকভি বলেছিলেন, ‘আমিও জানি না, কে অধিনায়ক হবে। শাহিন চালিয়ে যাবে, নাকি নতুন একজন আসবে, সেটি ফিটনেস ক্যাম্পের পর ঠিক করা হবে।’ শাহিনের নেতৃত্ব কেড়ে নেওয়ার গুঞ্জনের মঙ্গলবার এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন তাঁর শ্বশুর শহীদ আফ্রিদি। জামাই শাহিনের নেতৃত্ব মূল্যায়নের জন্য যথেষ্ট দেওয়া দরকার মন্তব্য করে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘কাউকে অধিনায়কত্ব দিলে তাঁকে সময়ও দেওয়া দরকার। আমাদের ক্রিকেটেরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বোর্ডে পরিবর্তন এলে দলের পরিচালনায়ও বদল আসে। যে আসে, সে-ই ভাবে আমি যা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য ভালোই করছি।


’শহীদ আফ্রিদির মতে, শাহিনকে নিয়ে ভুল সিদ্ধান্তে ঘুরপাক খাচ্ছে পিসিবি, ‘আপনি যদি অধিনায়ক বদলান, তাহলে হয় তাঁকে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন।’ শাহিনকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছিল পিএসএলের ২০২২ ও ২০২৩ আসরে কোয়েটায় তাঁর সাফল্যের জন্য। দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল শাহিনের নেতৃত্বাধীন দলটি, যারা এবার লিগ পর্বে জিতেছেই মাত্র এক ম্যাচ।  শহীদ আফ্রিদি অবশ্য গত ডিসেম্বরেই শাহিনকে অধিনায়ক বানানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে পছন্দ জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা।’

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২১ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে