বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে স্বাধীনতা দিবস উদযাপন

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫৪তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা রকম কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি।
এরপর সকালে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পন, সকাল ৬টা ৩০ ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল করিম এঁর স্মৃতিস্তম্ভে পুস্মমাল্য অর্পণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান আক্কেলপুরী এঁর কবর জিয়ারত এবং শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া করা হয়েছে। এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮ টা ৩০ মিনিটে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে গাওয়া হয় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম । উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে আরো ছিল, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত এবং প্রার্থনা ও আলোকসজ্জা।

Tag
আরও খবর