মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

রনির ব্যাটিংয়ে মোহামেডানের কাছে হারলো মাশরাফির রূপগঞ্জ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2024 04:25:57 pm


ওপেনার রনি তালুকদারের ব্যাটিং দৃঢ়তায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে  মোহামেডান স্পোর্টিং ক্লাব। পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ মোহামেডান ৬ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জকে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে মোহামেডান। লিজেন্ডস অব রূপগঞ্জের হারে ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে থাকলো আবাহনী। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ।


নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান ২৫ ও আমিনুল ইসলাম বিপ্লব ২৬ রান করলেও শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯৫ রানের মধ্যে ৫ উইকেট পতনের পর এক প্রান্ত আগলে লড়াই করেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি। তার হাফ-সেঞ্চুরি সত্বেও ১৭ বল বাকী থাকতে ১৭৮ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ দিকে মাশরাফি বিন মর্তুজার ব্যাট থেকে আসে ৩১ বলে ২১ রান। মোহামেডানের নাসুম আহমেদ ও আসিফ হাসান ৩টি করে উইকেট নেন। ১৭৯ রানের জবাবে ভালো শুরু হয়নি মোহামেডানেরও। ৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে রনি ও মাহিদুল ইসলাম অঙ্কনের ১৩০ রানের জুটিতে জয়ের পথ পেয়ে যায় মোহামেডান। অঙ্কন ৫৯ রানে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রনি। ৭টি চার ও ৪টি ছক্কায় ১১৪ বলে অনবদ্য ৯২ রান করেন রনি। দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।


শাইনপুকুর ১২৮ রানের বড় ব্যবধানে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে এবং ব্রাদার্স ২ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। বিকেএসপির চার নম্বর মাঠে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করে শাইনপুকুর। দলের পক্ষে খালিদ হাসান ৮৫ ও ইরফান শুক্কুর অপরাজিত ৬৬ রান করেন। জবাবে ৪০ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাটেক্স। শাইনপুকুরের হাসান মুরাদ ২১ রানে ৪ উইকেট নেন। ৫ ম্যাচে তৃতীয় জয় শাইনপুকুরের। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে আশরাফুল ইসলাম আসিফের ৬৯ রানে ৯ উইকেটে ২২৫ রান করে গাজী টায়ার্স। জবাবে মাহমুদুল হাসানের অপরাজিত ৫৬ রানে শেষ ওভারের দ্বিতীয় বলে রোমাঞ্চকর জয় পায় ব্রাদার্স। পঞ্চম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে