নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সনাক সাতক্ষীরা’র ইয়েস গ্রুপের উদ্যোগে সীমান্ত আদর্শ কলেজ এ দুর্নীতিবিরোধী বিশেষ কর্মসূচি

সনাক সাতক্ষীরা’র ইয়েস গ্রুপের উদ্যোগে সীমান্ত আদর্শ কলেজ এ দুর্নীতিবিরোধী বিশেষ কর্মসূচি
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ২৪ মার্চ সকাল ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত আদর্শ কলেজ এ দুর্নীতিবিরোধী বিশেষ কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সীমান্ত আদর্শ কলেজ এর দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিষয়ভিত্তিক বক্তৃতা, আবৃত্তি ও দেশাত্মবোধক গান এর প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ এর অধ্যাক্ষ মোঃ আজিজুর রহমান। বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী'। কবি শামসুর রাহমান এর ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার উপর আবৃত্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দেশাত্মবোদক গান এর প্রতিযোগিতার বিষয় ছিল যে কোন ‘দেশাত্মবোধক বাংলা গান’। প্রতিযোগিতাশেষে কলেজ এর অধ্যাক্ষ মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহসভাপতি ভারতেশ্বরী বিশ্বাস, সদস্য ড. দিলারা বেগম, কলেজের উপধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, ড. ফাহিমা খতুন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল হামিদ ‘শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহব্বান জানান। তিনি দুর্নীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইন তথা তথ্য জানার উপর গুরুত্ব আরোপ করেন।’ অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি প্রফেসর আব্দুল হামিদ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের টিআইবি’র দুর্র্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য নিয়াজ মোর্শেদ ও সমাপ্তি গাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন অন্যান্য ইয়েস সদস্যবৃন্দ।
Tag
আরও খবর