কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

জুলাইয়ে বেইজিং সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2024 04:59:27 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাইয়ে চীন সফরে যেতে পারেন। এর আগে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তার। তবে দুটি সফরের কোনোটিরই নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।


কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমানে বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং সফরে নেওয়ার জন্যে নানান চেষ্টা চালাচ্ছে দেশটি। বিভিন্ন সময়ে সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। যদিও ঢাকার পক্ষ থেকে বেইজিংকে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর পক্ষে বেইজিং সফরে যাওয়া সম্ভব নয়। বছরের দ্বিতীয়ার্ধে এ সফর হতে পারে। প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকার সঙ্গে পরিবেশের দুটি ইস্যুতে সমঝোতা স্মারক সই করতে চায় বেইজিং। এজন্য গত ফেব্রুয়ারিতে সবুজ সহযোগিতা এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ-পরিবেশের এ দুটি ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে চীন। বেইজিংয়ের প্রস্তাব দুটিতে ঢাকার কোনো আপত্তি নেই। কেননা ঢাকাও পরিবেশের এসব ইস্যুতে কাজ করতে আগ্রহী। চীনের এসব প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছে ঢাকা।


সর্বশেষ ২০১৯ সালে চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হয়। তারও আগে ২০১৬ সালে শি জিন পিং বাংলাদেশ সফর করেন। ওই সফরের সময় দুপক্ষের মধ্যে কৌশলগত চুক্তি হয়। সে সময় চীন বাংলাদেশের পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ, যোগাযোগ অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ নানা অবকাঠামো নির্মাণসংক্রান্ত ২৭ প্রকল্প উন্নয়নে ২ হাজার ৪০০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে পদ্মা সেতুতে রেলসংযোগ, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ, দাসেরকান্দিতে পয়োনিষ্কাশন প্রকল্প, মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত জ্বালানি তেলের পাইপলাইন ও মুরিং স্থাপন, বিদ্যুতের সঞ্চালন লাইনের উন্নয়ন, জাতীয় তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ক সম্প্রসারণে তৃতীয় ধাপের উন্নয়ন এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে। এ ছাড়া তিস্তা অববাহিকা প্রকল্প বাস্তবায়নে চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, যা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা চলছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাক্ষাতে আলোচনা করেন। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে বেশ কয়েক দফা সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। সেটির বিষয় তারা আবার আমাদের জানিয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী এটি কখন করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।


এরপর গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারত এখন নির্বাচনমুখী। আগামী এপ্রিল-মের দিকে তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ভারতে নতুন সরকার গঠিত হবে। তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। অবশ্যই নিকট ভবিষ্যতে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর হবে।


সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফায়েজ বলেন, চীন বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা অনেক বড় প্রকল্প বাস্তবায়নে আমাদের সহযোগিতা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, রোহিঙ্গা সংকট নিয়ে গোটা বিশ্ব শুধু কথা বলছে; কিন্তু চীন এ সংকট থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করতে কাজ করছে।

আরও খবর