নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

মামলা করায় এবার বনকর্মকর্তাকে হত্যার হুমকি

মামলা করায় এবার বনকর্মকর্তাকে হত্যার হুমকি




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগরে বনরক্ষীদের উপর হামলার ঘটনায় মামলার জেরে এবার বনকর্মকর্তাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি টহলফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহকে সোমবার সকালে মোবাইলে মুন্সিগঞ্জ ইউপি সদস্য জিয়ার রহমান ঐ হুমকি দেন বলে অভিযোগ। এঘটনায় তিনি নিজের জীবনের নিরাপত্তাসহ অপরাপর বনরক্ষীদের রক্ষার্থে শ্যামনগর থানায় সাধারন ডায়েরী করেছেন। যার নং ৯৩০/১৮-০৩/২৪।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মোঃ ফজলুল হক বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে শনিবার রাতে টহলরত বনকর্মী এবং সিপিজি সদস্যদের উপর হামলা হয়। সে ঘটনায় রোববার সন্ধ্যায় আহত সিপিজি কর্মী রজব আলী বাদী হয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমানকে প্রধান আসামি করে তার ১২ সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা (যার নম্বর ২০) করেন।

ফজলুল হক আরো বলেন আগের রাতে মামলার ঘটনায় ক্ষুব্ধ জিয়াউর রহমান সোমবার সকাল নয়টা নয় মিনিটে ০১৯১৬১৮১৩৬৫ মোবাইল নম্বর দিয়ে কল করে চুলকুড়ি টহলফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহকে গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে হত্যাসহ চুনকুড়ি টহলফাঁড়ি এবং কদমতলা স্টেশনের বনকর্মীদের তার এলাকার মধ্যে দেখা গেলে মারপিটসহ হয়রানীমুলক মামলায় জড়ানোর হুমকি দেন।

চুনকুড়ি টহলফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহ বলেন, শনিবার রাতে হামলার ঘটনায় তিন বনরক্ষীসহ চার সিপিজি সদস্য আহত হয়। উক্ত ঘটনায় মামলা দায়েরের পর মিথ্যা মামলা দিয়ে বনরক্ষীদের হয়রানিসহ ইউপি সদস্য জিয়াউর রহমান তাকে পিটিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এমন ঘটনায় সহকর্মীসহ তারা বনবিভাগের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে টহলে যেতে ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছেন বলেও তিনি দাবি করেন।

জিয়াউর রহমান হত্যার হুমকি অস্বীকার করে জানান মামলা দায়েরের ঘটনায় তিনি মোবাইলে কিছু কথাবার্ত বলেছেন মাত্র। বাদানুবাদের সময় কথা প্রসংগে কিছু কথা আসতে পারে বলেও তার দাবি।

এদিকে অনুসন্ধানে জানা যায় জিয়াউর রহমান ও তার অন্যতম সহযোগী সাঈদের নেতৃত্বে ২০২২ সালের ১৯ নভেম্বর সুন্দরবনে টহলরত মুন্সিগঞ্জ নৌ-পুলিশের উপর হামলা হয়। সে ঘটনায় পরের দিন মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসান আলী বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাত/আট জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন(যার নাম্বার ২০(২০/১১/২২)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান মোবাইলে হুমকির ঘটনায় বনবিভাগের কর্মকর্তা মোস্তফা মামুন বিল্লাহ সাধারণ ডায়েরি করেছেন। একদিন আগে বনরক্ষীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Tag
আরও খবর