নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

হোটেল ম্যানেজারকে ফিল্মিস্টাইলে পেটালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডালিম

হোটেল ম্যানেজারকে ফিল্মিস্টাইলে পেটালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডালিম



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

ইফতারির সময় জায়নামাজের পাটিতে জুতা পায়ে উঠাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম বিক্ষুব্ধ জনতার হাতে গণধোলাই খেয়েছেন।


স্থানীয়রা বলছেন, ফিল্মিস্টাইলে হোটেল উত্তরা আবাসিক হোটেলের ম্যানেজারকে মারপিট করলে আশাশুনি খাজরা ইউনিয়নের চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। 


সোমবার (১৮ মার্চ) ইফতারের সময় নামাজের পূর্ব মুহূর্তে সাতক্ষীরা নিউমার্কেট সংলগ্ন সোনার গাঁ রেস্তোরাঁর দ্বিতল ভবনের হোটেল উত্তরা আবাসিকে এ ঘটনা ঘটে। শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদ-প্রার্থী। তার এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথিতে লুটিয়ে পড়েন রোজাদার ম্যানেজার সাজ্জাত হোসেন। কমান্ডোস্টাইলে তার মারপিটে অসহায় ম্যানেজারের চিৎকারে পুরো সোনার গাঁ রেস্তোরাঁ এলাকা লোকেলোকারণ্য হয়ে উঠে। 


পরবর্তীতে চেয়ারম্যানের সহযোগী খাইরুল, ইমরুলসহ তার পোষ্য বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে আরও বেপরোয়া হয়ে উঠে চেয়ারম্যান ডালিম। এরপর তিন থেকে চার জনে মিলে বেপরোয়া মারপিটে হোটেলের ফ্লোরে লুটিয়ে পড়েন ম্যানেজার সাজ্জাত। এক পর্যায়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ আসলে উত্তেজিত এলাকাবাসী ডালিমের উপর চড়াও হলে পরিস্থিতি বেগতিক দেখে ডালিম সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে হোটেলের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া অংশ বিশেষ ঘটনার ফুটেজ দেখে সাধারণ মানুষ ডালিমকে তিরস্কার করতে থাকেন।


আহত হোটেল ম্যানেজার সাজ্জাত হোসেন ও ঘটনার প্রত্যক্ষদর্শী হোটেল বয় আরিফুল ও মিজান জানান, ইফতারি ও নামাজের জন্য হোটেলের ফ্লোর পরিস্কার করে জায়নামাজ পেতে রাখা ছিলো। এমতাবস্থায় ডালিম চেয়ারম্যান জুতা পায়ে হোটেলের দোতলায় আসেন। তখন ম্যানেজার সাজ্জাত হোসেন তাকে ইফতারের জন্য ফ্লোর ও নামাজের জন্য পেতে রাখা জায়নামাজের পাটির উপর দিয়ে না গিয়ে এক সাইড দিয়ে যেতে অনুরোধ করেন। একথা বলতেই চেয়ারম্যান ডালিম উত্তেজিত হয়ে গালি (প্রকাশ অনুপযোগি শব্দ) দিয়ে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে আমারা ঠেকাতে গেলে আরও উত্তেজিত হয়ে মারপিট করতে থাকে। এক পর্যায়ে হোটেলের নিচতলা সোনারগাঁ রেস্তোঁরার সামনে থেকে তার পোষ্যবাহিনী ক্যাডার খাইরুল ও ইমদাদুলসহ কয়েকজন এসে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ও উত্তেজিত জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডালিমের উপর চড়াও হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঐ স্থান থেকে ডালিম ছিটকে পড়েন। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ম্যানেজার সাজ্জাতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


সোনারগাঁ রেস্তোঁরা ও উত্তরা আসাসিক হোটেলের মালিক ইসরাইল খাঁ জানান, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম প্রায়শ তার হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঠিকমত বিল পরিশোধ করে না। তার কাছে এখনো অনেক বকেয়া টাকা পাওয়া যাবে। টাকা চাইলেই তিনি ক্ষমতার দাপট দেখান। এই পবিত্র রমজান মাসে আমার রেস্তোরাঁ ও আবাসিক হোটেলে এসে বিনা কারণে ম্যানেজার সাজ্জাতকে মারপিট করেছে। তার ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন কীভাবে ফিল্মিস্টাইলে ডালিম আমার ম্যানেজারকে মারপিট করছে। সে একটা সন্ত্রাসী। তার বিরুদ্ধে আশাশুনি খাজরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শরবত হত্যাসহ চাঁদাবাজি, দুদকে ত্রানের মালামাল ও অর্থ আত্মসাত মামলাসহ ১২ থেকে ১৫টি বিভিন্ন মামলা রয়েছে। সম্প্রতি সে আওয়ামী লীগ নেতা শরবত হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে।


এব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম জানান, আমি ওজুর জন্য ঐ হোটেলে যাই। তারা বিছানা দিয়েছে ইফতারের জন্য। কিন্তু তা আমার জানাছিলো না। উপরে উঠতেই ম্যানেজার আমার উপর চড়া হয়। তার পর যা হবার তাই হয়েছে। ম্যানেজার যদি আমাকে চিনতো-তাহলে এই ঘটনা ঘটতো না।


Tag
আরও খবর