মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কেনিয়ায় বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2024 01:19:26 pm

কেনিয়ার একটি ব্যস্ত মহাসড়কে ট্রাকের সাথে দেশটির শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এক বাসের ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত ও ৪২ জন মারাত্মকভাবে আহত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওভারটেক করতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র। পুলিশ এ কথা জানিয়েছে।

কেনিয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে করে উপকূলীয় শহর মোম্বাসায় যাওয়ার পথে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) দূরে মংগুতে সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়।

পুলিশ আরো জানায়, এ দুর্ঘটনায় ৪২ জন গুরুতরভাবে আহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাসের চালক মোটর গাড়ির একটি বহরকে ওভারটেক করার সময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ডানদিকে ছিটকে পড়ে। এ সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল।

কেনিয়ার রেডক্রস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছে, আহতদের পার্শ্ববর্তী শহর ভইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও নিয়ম না মেনে বেপরোয়া গাড়ি চালানোয় পূর্ব আফ্রিকার এ দেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, কেনিয়ায় ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৪,৩২৪ জন নিহত এবং ১৮,৫৬১ জন আহত হয়েছে যা আগের বছরের তুলনায় ৭.৮ শতাংশ কম।

আরও খবর