মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাবেক জাতীয় ফুটবলার রাজিয়া সুলতানার শিশু সন্তানের ভবিষ্যতের জন্য এক লক্ষ টাকা প্রদান

সাবেক জাতীয় ফুটবলার রাজিয়া সুলতানার শিশু সন্তানের ভবিষ্যতের জন্য এক লক্ষ টাকা প্রদান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাতক্ষীরার কালীগঞ্জের কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা ১৩ মার্চ রাত দশটায় একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার পর স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজিয়া সুলতানা নেই এই মৃত্যুর সংবাদে পরিবার ও সাতক্ষীরারসহ কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।


রাজিয়ার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ১২ নম্বর মৌতলায় পিতার বাড়িতে বুধবার রাত ১০টায় একটি পুত্র সন্তান প্রসব করেন। এবং প্রচন্ড রক্ত ক্ষরণ হয়, রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোক করেন। হসপিটালে নেয়ার পথে ভোর চারটায় তার মৃত্যু হয়। রেখে যায় জন্ম নেওয়া ফুটফুটে একটি পুত্র সন্তান। শিশু সন্তানটির ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।


এ প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি, দেশবরেণ্য জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন শিশুটি ভবিষ্যতের জন্য ১৫ মার্চ শুক্রবার সকালে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছেন। একই সাথে ভবিষ্যতে শিশুর লেখাপড়া সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


শেখ বশির আহমেদ মামুন প্রদত্ত অর্থ সহায়তা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুরে রাজিয়ার গ্রামে পরিবারের কাছে পৌঁছে দেন।


এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের আহবায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান, ফোরামের সদস্য সচিব সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সদস্য সাবেক ফিফা সহকারী রেফারী ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমূখ।

Tag
আরও খবর