বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ ‎সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি সাতক্ষীরায় ক্রীড়াবান্ধব পরিবেশ গঠনের প্রত্যয় আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু. পলাশ ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় উল্টে গেল ট্রাক সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অপপ্রচার প্রতিরোধে ঝিনাইগাতীতে আলোচনা সভা

পুলিশের চাকরির প্রলোভনে শূন্য স্টাম্প, চেকসহ এক প্রতারক আটক

পুলিশের চাকরির প্রলোভনে শূন্য স্টাম্প, চেকসহ এক প্রতারক আটক



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে মোঃ এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল শূন্য স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা বাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।


শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান। এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ এনামুল ইসলাম, খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।


সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়েছেন। পুলিশের নিয়োগকে কেন্দ্র করে আটককৃত এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সাথে চাকরি দেওয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন। এসময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। বিষয়টি গোয়ান্দা তৎপরতায় জানতে পেরে বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামী এনামুলকে আটক করা হয়। এসময় তার থেকে আলামত সমূহ জব্দ করে পুলিশ।


তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ এর চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং ০৯ এবং ধারা ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


Tag
আরও খবর